Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ান

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রুদ্রনীলের স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট ও দু’টি বাড়ি—যার একটি তাঁর পৈতৃক। অন্যদিকে অস্থাবর সম্পত্তির অঙ্ক ৩৯ লক্ষ টাকার কিছু বেশি। এর বড় অংশ জুড়ে রয়েছে একটি বিলাসবহুল গাড়ি, পাশাপাশি ব্যাংকে সঞ্চিত অর্থ।

বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ান

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 15 April 2026 17:33

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা ঘিরে বরাবরই বাড়ে কৌতূহল। আর সেই তালিকায় এবার উঠে এল অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)-এর সম্পত্তির বিবরণ।  রুদ্রনীলের বয়স এখন ৫৩ বছর। শিবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামা এই প্রার্থীর সম্পত্তি ও দায়ের হিসেবেই ধরা পড়ল এক দ্বিমুখী ছবি—একদিকে উল্লেখযোগ্য সম্পত্তি, অন্যদিকে বড়সড় ঋণও রয়েছে তাঁর।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রুদ্রনীলের স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট ও দু’টি বাড়ি—যার একটি তাঁর পৈতৃক। অন্যদিকে অস্থাবর সম্পত্তির অঙ্ক ৩৯ লক্ষ টাকার কিছু বেশি। এর বড় অংশ জুড়ে রয়েছে একটি বিলাসবহুল গাড়ি, পাশাপাশি ব্যাংকে সঞ্চিত অর্থ।

তবে এই সম্পত্তির পাশাপাশি চোখে পড়ার মতো তাঁর দায়ের পরিমাণ। হলফনামা বলছে, তাঁর মোট ঋণ ৭৩ লক্ষ টাকারও বেশি। তার মধ্যে বাড়ির ঋণই ৫৯ লক্ষ টাকার উপরে, আর গাড়ির জন্য নেওয়া ঋণ প্রায় ১৪ লক্ষ টাকা।

ব্যাংক ব্যালেন্সের খাতায়ও মিলেছে এক ভিন্ন চিত্র। বিভিন্ন অ্যাকাউন্টে অতি সামান্য অঙ্ক—কোথাও ৫৭ টাকা, কোথাও ৮০৭ টাকা—এমন তথ্য উঠে এসেছে নথিতে। হাতে নগদ রয়েছে প্রায় ১০ হাজার টাকা।

আয়ের নিরিখে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ২২ লক্ষ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, সম্পত্তি, ঋণ এবং আয়ের এই হিসেব মিলিয়ে রুদ্রনীল ঘোষের আর্থিক অবস্থার একটি পূর্ণাঙ্গ ছবি সামনে এসেছে।

শুধু আর্থিক হিসেব নয়, এ বারের নির্বাচনে নজরের কেন্দ্রে রয়েছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের রাজনৈতিক লড়াইও। শিবপুর বিধানসভা কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ—শহুরে জনবসতি, মধ্যবিত্ত ভোটার এবং শিল্পাঞ্চলের মিশেলে এই কেন্দ্রের ভোটের অঙ্ক কখনওই সহজ নয়।

যদিও শিবপুরের ঘরের ছেলে তিনি। সব মিলিয়ে, শিবপুরে রুদ্রনীল ঘোষে এই লড়াই শুধুমাত্র একটি আসন জয়ের লড়াই নয়—বরং একজন অভিনেতা থেকে পূর্ণাঙ্গ রাজনীতিক হয়ে ওঠার পরীক্ষাও বটে। ভোটের ফলই বলবে, সেই পরীক্ষায় তিনি কতটা সফল হলেন।
 


```