Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?

ভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

চুঁচুড়ায় বিজেপির নির্বাচনী প্রচারে এসে মেজাজ হারিয়ে মাঝপথেই ফিরে গেলেন স্মৃতি ইরানি। জেলা সভাপতির অনুপস্থিতি এবং মিছিলে দেরি হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক।

ভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

স্মৃতি ইরানি

শেষ আপডেট: 15 April 2026 18:06

দ্য ওয়াল ব্যুরো: ভোট (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই যেন প্রকট হচ্ছে বঙ্গ বিজেপির (BJP) অন্দরের ফাটল। এবার সেই অস্বস্তি ধরা পড়ল খোদ কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) উপস্থিতিতে। চুঁচুড়ায় নববর্ষের এক মিছিলে পা মেলাতে এসেও মাঝপথেই ফিরে গেলেন স্মৃতি। নেত্রীর এমন আচমকা বিদায়ে হতবাক গেরুয়া শিবিরের একাংশ। নেপথ্যে সেই পুরনো ‘গোষ্ঠী কোন্দল’ নাকি অন্য কিছু? তা নিয়েই এখন সরগরম হুগলির (Hooghly) রাজনীতি।

ঠিক কী ঘটেছিল চুঁচুড়ায় যে ফিরে গেলেন স্মৃতি? মঙ্গলবার চুঁচুড়ার তিন নম্বর গেট এলাকায় বিজেপি জেলা অফিসের সামনে থেকে ‘নববর্ষের শঙ্খনাদ’ শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময়ের অনেকটা পরে কর্মসূচি শুরু হয়। কাঠফাটা রোদে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় মেজাজ হারান স্মৃতি। শুধু তাই নয়, তাঁকে স্বাগত জানাতে জেলা কার্যালয়ে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কেও দেখা যায়নি। যা নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধে কেন্দ্রীয় নেত্রীর মনে।

এরপরেই মাঝপথে মিছিল থেকে ফিরে যান স্মৃতি। শোভাযাত্রা শুরু হলেও তাতে শেষ পর্যন্ত ছিলেন না স্মৃতি। কড়া রোদ আর অব্যবস্থায় বিরক্ত স্মৃতি ইরানি মাঝপথেই মিছিল ছেড়ে চলে যান। অথচ কথা ছিল, চুঁচুড়ার ঘড়ির মোড়ের সভায় তিনি বক্তব্য রাখবেন এবং বিজেপির বিশেষ প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সূচনা করবেন। কিন্তু নেত্রী চলে যাওয়ায় শেষ পর্যন্ত প্রার্থী সুবীর নাগকেই সেই প্রকল্পের উদ্বোধন করতে হয়।

বিজেপির প্রার্থী এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুবীর নাগ ড্যামেজ কন্ট্রোল করতে নেমে বলেন, "স্মৃতি ইরানির অন্য জরুরি কর্মসূচি ছিল, তাই তিনি ফিরে গিয়েছেন।" তবে নেত্রীকে সামনে থেকে দেখতে না পেয়ে যে কর্মীরা হতাশ, সে কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন তিনিও। যদিও রাজনৈতিক মহলের মতে, জেলা সভাপতির অনুপস্থিতি এবং ব্যবস্থাপনার অভাব স্পষ্ট করে দিচ্ছে যে হুগলিতে বিজেপির আদি ও নব্য শিবিরের বিবাদ এখনও মেটেনি।

ভোটের মুখে যখন নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে স্মৃতির মতো হেভিওয়েট নেত্রীকে আনা হয়েছিল, তখন তাঁর এভাবে ক্ষুব্ধ হয়ে ফিরে যাওয়া পদ্ম শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


```