Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?

এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্র

সংকটের আঁচ পেতে শুরু করেছেন দেশের সাধারণ মানুষ। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। জোগান আরও কমলে এই দামের গ্রাফ কোন দিকে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।

এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্র

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 April 2026 19:09

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার আকাশজুড়ে যুদ্ধের (West Asia War) কালো মেঘ আঁচ সরাসরি এসে পড়ছে হেঁশেলের ওপর। এক সরকারি আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এলপিজি (LPG) বা রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও ৩ থেকে ৪ বছর সময় লেগে যেতে পারে (Global LPG supply chain restoration 3-4 years)।

মানিকন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারি সূত্র জানাচ্ছেন, এই দীর্ঘসূত্রিতার ফলে ভারতের মতো আমদানিনির্ভর (India LPG import risk) দেশগুলোতে গ্যাসের দাম ও জোগান নিয়ে বড়সড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কেন এই দীর্ঘসূত্রিতা?

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা-ইজরায়েল বনাম ইরান সংঘাতের জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই পথে ড্রোন ও মিসাইল হামলায় কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির একাধিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং রফতানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আধিকারিকদের মতে, এই কেন্দ্রগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, অর্থাৎ কাজ সাময়িকভাবে বন্ধ হয়েছে নাকি পরিকাঠামো স্থায়ীভাবে ধ্বংস হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে এই বিশাল পরিকাঠামো পুনর্নির্মাণ করতে কয়েক বছর সময় লেগে যাবে।

ভারতের ওপর প্রভাব কতটা?

ভারতের জন্য এই খবর অত্যন্ত আশঙ্কাজনক। কারণ:

  • ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে
  • যুদ্ধের আগে পর্যন্ত এই আমদানির ৯০ শতাংশ আসত হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে তা কমে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে
  • কাতার, সৌদি আরব এবং কুয়েতের মতো দেশগুলো ভারতের এলপিজি জোগানের ৯২ শতাংশ পূরণ করে। যুদ্ধের জেরে এই দেশগুলোর রফতানি ক্ষমতা এখন তলানিতে

ইতিমধ্যেই বেড়েছে দাম

সংকটের আঁচ পেতে শুরু করেছেন দেশের সাধারণ মানুষ। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা। জোগান আরও কমলে এই দামের গ্রাফ কোন দিকে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।

ধ্বংসের মুখে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র

ইরানের সাউথ পার্স (South Pars) এবং কাতারের নর্থ ফিল্ড, যা বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত, সেখান থেকেই বিশ্বজুড়ে প্রোপেন ও বিউটেন সরবরাহ করা হয়। বর্তমানে এই ক্ষেত্রগুলোর ওপর মুহুর্মুহু হামলা চালানোয় উৎপাদন প্রক্রিয়া থমকে গিয়েছে। আমিরশাহির হাবশান প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ হাবগুলো এখন কার্যত অকেজো।

বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাসের এই জোগান ঠিক হওয়া কেবল যুদ্ধ থামার ওপর নির্ভর করছে না, বরং ধ্বংস হওয়া পরিকাঠামো পুনরায় গড়ে তোলার ওপর নির্ভর করছে। আর সেই পথ যে দীর্ঘ এবং ব্যয়বহুল, তা বলাই বাহুল্য।


```