Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

বড় ঘোষণা! ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সরবরাহ দ্বিগুণ করছে কেন্দ্র, পাবেন শুধু পরিযায়ী শ্রমিকরা

এলপিজি ঘাটতির জল্পনার মাঝে বড় পদক্ষেপ কেন্দ্রের, ৫ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করা হল। রাজ্য সরকারের মাধ্যমে বিতরণ করা হবে।

বড় ঘোষণা! ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সরবরাহ দ্বিগুণ করছে কেন্দ্র, পাবেন শুধু পরিযায়ী শ্রমিকরা

ফ্রি ট্রেড এলপিজি

গার্গী দাস

শেষ আপডেট: 7 April 2026 12:40

দ্য ওয়াল ব্যুরো: এলপিজি (LPG) ঘাটতির জল্পনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum & Natural Gas) জানাল, ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের (5kg Free Trade LPG Cylinder বা FTL) দৈনিক সরবরাহ দ্বিগুণ করা হচ্ছে দেশজুড়ে।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ছোট সিলিন্ডারগুলি মূলত পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) কিনতে পারবেন। তেল বিপণন সংস্থা (Oil Marketing Companies বা OMCs)-র সহায়তায় রাজ্য সরকার (State Government) বা খাদ্য ও সরবরাহ দফতরের (Food & Civil Supplies Department) মাধ্যমে এই সিলিন্ডার বিতরণ করা হবে।

এই ৫ কেজির সিলিন্ডারগুলি এলপিজি ডিস্ট্রিবিউটরে (LPG Distributorship) সরাসরি কাউন্টার থেকে বৈধ পরিচয়পত্র (Valid ID Proof) দেখিয়ে কেনা যায়। তবে ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের (Domestic LPG Cylinder) মতো এতে কোনও ভর্তুকি (Subsidy) নেই। বাজারদরেই (Market Rate) কিনতে হয় এবং ঠিকানার প্রমাণপত্রের (Address Proof) প্রয়োজনও হয় না।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির (West Asia Conflict) মধ্যেও জ্বালানি সরবরাহ নিয়ে আশ্বস্ত করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation বা IOCL), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum বা BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petroleum বা HPCL) জানিয়েছে, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এলপিজি ও অটোমোটিভ জ্বালানির (Automotive Fuel) সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে।

সরকার জানিয়েছে, গৃহস্থালি এলপিজি ও পাইপড ন্যাচারাল গ্যাসের (Piped Natural Gas বা PNG) সরবরাহকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিশেষ করে হাসপাতাল (Hospital) ও শিক্ষা প্রতিষ্ঠানের (Educational Institution) মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে।

অন্যদিকে, মজুতদারি (Hoarding) ও কালোবাজারির (Black Marketing) বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। মার্চ মাস থেকে এখন পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে ৫০ হাজারের বেশি সিলিন্ডার। ১৪০০-র বেশি শো-কজ নোটিস (Show-Cause Notice) জারি হয়েছে, এবং স্থগিত হয়েছে ৩৬টি ডিলারশিপ (Dealership)।

চাহিদা সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহ সীমিত রাখা হয়েছে ৭০ শতাংশে। পাশাপাশি ছোট সিলিন্ডারের ব্যবহার বাড়িয়ে চাপ কমানোর চেষ্টা চলছে সর্বত্র। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে একাধিক দিকেই কড়া নজর রাখছে কেন্দ্র।


```