Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম প্রায় ২ হাজার টাকা ছুঁল, এক লাফে বাড়ল অনেকটাই

নতুন অর্থবর্ষের শুরুতেই কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১৮ টাকা বেড়ে ২২০৮ টাকা।

কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম প্রায় ২ হাজার টাকা ছুঁল, এক লাফে বাড়ল অনেকটাই

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 April 2026 09:45

দ্য ওয়াল ব্যুরো: নতুন অর্থবর্ষের শুরুতেই কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় ধাক্কা খেলেন ব্যবসায়ীরা (Kolkata Commercial LPG)। ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর (Gas Cylinder Price April 2026) হওয়া নতুন দর অনুযায়ী, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের (NDNE) দাম এক লাফে ২১৮ টাকা বাড়ানো হয়েছে (LPG Price Hike Kolkata)। এর ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা।

হঠাৎ এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তরাঁ থেকে শুরু করে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যাতে সাধারণ মানুষের পকেটে টান পড়তে পারে।

অন্যদিকে, ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য স্বস্তির খবর শুনিয়েছে তেল সংস্থাগুলো। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের (NSDC) সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৩৯ টাকা বজায় রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের এই রেকর্ড বৃদ্ধিতে ব্যবসায়িক মহলে কিছুটা উদ্বেগ তৈরি করছে।

কেন এই মূল্যবৃদ্ধি?

সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তেল সংস্থাগুলির জ্বালানি কেনার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। সামনেই নির্বাচন, তাই সাধারণ মানুষের রোষ থেকে বাঁচতে ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডারের দাম আপাতত স্থির রাখা হলেও, বাণিজ্যিক সিলিন্ডারের ওপর সেই কোপ পড়েছে।

যদিও আপাতত ৯৩৯ টাকায় ঘরোয়া সিলিন্ডার পাওয়া যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—ভোট মিটলেই কি তবে ১৪.২ কেজির সিলিন্ডারের দামও বাড়বে? এই জল্পনা এখন তুঙ্গে। আপাতত বাণিজ্যিক গ্যাসের এই অগ্নিমূল্যের প্রভাবে বাইরের খাবারের দাম কতটা বাড়বে, সেদিকেই তাকিয়ে শহরবাসী।


```