Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক

‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

এদিন দুপুরে শুভেন্দু অধিকারী এবং রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের উদ্বোধন করেন স্মৃতি ইরানি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাছ-মাংস নিয়ে তৃণমূলের ‘অপপ্রচারে’র জবাব দেন তিনি। স্মৃতি স্পষ্ট করে দেন, বাংলায় বিজেপি সরকার এলে খাদ্যাভ্যাস নিয়ে কোনও বিধিনিষেধ আসবে না। 

‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

স্মৃতি ইরানি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2026 18:05

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রচারে তৃণমূলের অন্যতম প্রধান হাতিয়ার এখন ‘আমিষ বনাম নিরামিষ’। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে নীচুতলার কর্মী - বারবার দাবি করছেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাঁর পাল্টা চ্যালেঞ্জ, “ইলিশ মাছ নিয়ে আসুন, আমি নিজে বেছে খাইয়ে দিচ্ছি।”

এদিন দুপুরে শুভেন্দু অধিকারী এবং রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের উদ্বোধন করেন স্মৃতি ইরানি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাছ-মাংস নিয়ে তৃণমূলের ‘অপপ্রচারে’র জবাব দেন তিনি। স্মৃতি স্পষ্ট করে দেন, বাংলায় বিজেপি সরকার এলে খাদ্যাভ্যাস নিয়ে কোনও বিধিনিষেধ আসবে না। বরং এই ধরনের লঘু বিষয়ে আলোচনা না করে নারী নিরাপত্তা ও দুর্নীতির মতো গুরুতর ইস্যুতে তৃণমূলের জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। কেবল আমিষ তর্কের জবাব দিয়েই ক্ষান্ত থাকেননি স্মৃতি ইরানি। তিনি অভিযোগ তোলেন, বিপুল চাহিদা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ এখনও মাছ উৎপাদনে আত্মনির্ভর হতে পারেনি।

উল্লেখ্য, এর আগে রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অভিযোগ তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, “বিগত ১১ বছরে সারা দেশে মাছের উৎপাদন দ্বিগুণ হয়ে গিয়েছে। অথচ পশ্চিমবঙ্গকে এখনও অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হচ্ছে। তৃণমূল সরকারের ভ্রান্ত নীতির কারণেই রাজ্যের মৎস্যজীবীরা সেই উন্নতির স্বাদ পাননি।” এদিন সেই একই সুর শোনা গেল স্মৃতির গলাতেও।

স্মৃতি ইরানির মতে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে মাছ-মাংসের ভয় দেখিয়ে আসল সমস্যাগুলো ধামাচাপা দিতে চাইছে। তাঁর দাবি, “আরজি করের ঘটনা হোক বা রেশন দুর্নীতি - এই সব প্রশ্নের কোনও উত্তর নেই শাসক দলের কাছে। তাই তারা মাছ-মাংস বন্ধের মতো অবান্তর কথা বলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে।”

ভোটের লড়াই যখন বুথ থেকে হেঁশেল পর্যন্ত পৌঁছে গিয়েছে, তখন স্মৃতি ইরানির এই ‘ইলিশ চ্যালেঞ্জ’ যে বাংলার রসনাবিলাসী ভোটারদের আশ্বস্ত করারই কৌশল, তা বলাই বাহুল্য। এখন দেখার, মাছ-মাংসের এই রাজনীতি শেষ পর্যন্ত ইভিএমে কী প্রতিফলন ঘটায়।


```