Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

অসুস্থ কুণালকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল, কী কথা হল?

অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা কুণাল ঘোষকে দেখতে গেলেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। মেয়র ফিরহাদ হাকিমসহ দলের নেতারাও খোঁজ নিলেন।

অসুস্থ কুণালকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল, কী কথা হল?

কুণাল ঘোষ ও সি. ভি. আনন্দ বোস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 November 2025 22:08

দ্য ওয়াল ব্যুরো: সোমবার স্নানঘরে পা পিছলে পড়ে ডান পায়ের হাড় ভেঙেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পা প্লাস্টারের পর এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর বুধবার হাসপাতালে তাঁকে দেখতে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। রাজ্যপাল ছাড়াও কুণাল ঘোষের দ্রুত আরোগ্য কামনা করতে হাসপাতালে যান একাধিক দলীয় সতীর্থ এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পায়ের ফিবুলা হাড় ভেঙেছে (Fibula Fracture)। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অপারেশন ঠিকঠাক। ফিবুলা ভেঙেছে। প্লেট আর স্ক্রু দিয়ে মেরামত হল। আপাতত পায়ের বিশ্রামের নির্দেশ। কোনও আমন্ত্রণ, অনুষ্ঠান বা কর্মসূচিতে আপাতত সরাসরি যেতে পারব না।”

সেই খবর পেয়ে বুধবারই ফোন করেন পার্থ। জানতে চান, কী ভাবে দুর্ঘটনা ঘটল। তার পরই কথার সুর নরম হয়ে আসে। দলের একটি বড় অংশ তাঁকে ভুল বুঝছে, তিনি কোনও অসাধু কাজে জড়িত নন—‌এসব বলতে বলতেই পার্থ নাকি অপ্রতিভ হয়ে পড়েন, গলা ধরে আসে, কণ্ঠ কেঁপে ওঠে।
 


```