Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পিজিতে ‘সুপার’ ক্যান্সার হাব! ১০০ কোটির প্রকল্প, জানুয়ারিতে হাইটেক চিকিৎসার দিশা

নতুন ক্যান্সার হাবের সবচেয়ে বড় আকর্ষণ—একই ছাতার তলায় অঙ্গভিত্তিক পৃথক আউটডোর। ফুসফুস ক্যানসার, হেড অ্যান্ড নেক, সার্ভাইক্যাল, মাসকিউলোস্কেলিটাল—সব ক্ষেত্রেই থাকছে আলাদা আলাদা ওপিডি।

পিজিতে ‘সুপার’ ক্যান্সার হাব! ১০০ কোটির প্রকল্প, জানুয়ারিতে হাইটেক চিকিৎসার দিশা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 November 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর গোড়াতেই খুলে যাচ্ছে পিজির বহু প্রতীক্ষিত ক্যান্সার হাসপাতালের দরজা ('Super' Cancer Hub in PG)। জানুয়ারি ২০২৬-এ আউটডোর ভিত্তিক পরিষেবা শুরু করার লক্ষ্য স্থির করেছে এসএসকেএম (Rs 100 crore project, high-tech treatment set to begin in January)। বছর ঘুরতেই পূর্ণমাত্রায় চালু হবে ইনডোর বা আইপিডি পরিষেবা—এমনটাই জানালেন পিজির ক্যান্সার হাবের চেয়ারম্যান অধ্যাপক অলোক ঘোষ দস্তিদার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরেই রাজ্যে দু’টি সরকারি ‘হাইটেক’ ক্যান্সার হাসপাতাল গড়ার কাজ শুরু হয়েছিল। তার প্রথমটি তৈরি হচ্ছে পিজিতে। দ্বিতীয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। টাটা মেমোরিয়াল ক্যানসারের সহযোগিতায় তৈরি হচ্ছে এই অত্যাধুনিক পরিকাঠামো। শীঘ্রই পিজির চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টদের মুম্বইয়ে প্রশিক্ষণে পাঠানো হবে বলেও হাসপাতাল সূত্রে খবর।

পিজি সূত্রের দাবি, ২০২৬ সালের প্রথমার্ধেই ক্যান্সার হাব ভবনের প্রথম দুটি তলায় আউটডোর ও রেডিয়োথেরাপি পরিষেবা শুরু হবে। বাকি আটটি তলার কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই ভবনেই চলে আসবে ইনডোর, ডে কেয়ার এবং কেমোথেরাপির পুরো ইউনিট—যা এখন চলছে কলকাতা পুলিশ হাসপাতালে।

নতুন ক্যান্সার হাবের সবচেয়ে বড় আকর্ষণ—একই ছাতার তলায় অঙ্গভিত্তিক পৃথক আউটডোর। ফুসফুস ক্যানসার, হেড অ্যান্ড নেক, সার্ভাইক্যাল, মাসকিউলোস্কেলিটাল—সব ক্ষেত্রেই থাকছে আলাদা আলাদা ওপিডি। 

চিকিৎসার জন্য আসছে অত্যাধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর (লাইন্যাক), ব্র্যাকিথেরাপি, সিটি সিম্যুলেটর-সহ একাধিক ডিজিটাল যন্ত্র। ইতিমধ্যে সিটি সিম্যুলেটর ও বিদেশ থেকে আনা দুটি লাইন্যাক এবং ব্র্যাকিথেরাপি মেশিন শহরে পৌঁছেছে। পিজিতে নিয়ে যাওয়া/ শুধু বাকি।

এসএসকেএম হাসপাতালের এক পদস্থ আধিকারিক জানান, ক্যান্সারের আধুনিক যন্ত্রপাতিতেই রাজ্যের খরচ প্রায় ৭৫ কোটি টাকা। দুটি লাইন্যাকের দামই সাড়ে ২৬ কোটি করে। সিটি সিম্যুলেটরের দাম প্রায় সওয়া ৬ কোটি, ব্র্যাকিথেরাপির সওয়া ৪ কোটি। সিভিল ও ইলেকট্রিক্যাল কাজ মিলিয়ে আরও ১৮–২০ কোটি খরচ হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রকল্পের খরচ ছুঁয়ে ফেলবে প্রায় ১০০ কোটি।

চিকিৎসকদের কথায়, লাইন্যাক আক্রান্ত কোশে নিখুঁত রেডিয়েশন পৌঁছে দিতে সক্ষম, ফলে আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে। ব্র্যাকিথেরাপিতে রে সরাসরি দেওয়া যায় লক্ষস্থানের ভিতরেই। কোন রোগীর ক্ষেত্রে কী ডোজে রেডিয়েশন দেওয়া হবে, তা নির্ধারণ করবে সিটি সিম্যুলেটর।

ডাঃ দস্তিদারের বক্তব্য, “প্রচলিত চিকিৎসার পাশাপাশি ইমিউনোথেরাপি ও আরও কিছু আধুনিক থেরাপিও নতুন ক্যানসার হাবে শুরু হবে। দেশের সেরা আধুনিক ক্যান্সার পরিষেবাগুলির একটি হয়ে ওঠাই আমাদের লক্ষ্য।”


```