Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জন বার্লাকে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করলেন মমতা, তৃণমূল নেতা বললেন, 'দিদি আগেই বলেছিলেন বটে'

চা বাগানের শ্রমিক আন্দোলন ছিল তাঁর রাজনৈতিক উত্থানের ভিত্তি। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর দলের তরফে ঘোষণা করা হলেও ট্রেড ইউনিয়নের কোনও দায়িত্বে এতদিন তাঁকে আনা হয়নি। 

জন বার্লাকে সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করলেন মমতা, তৃণমূল নেতা বললেন, 'দিদি আগেই বলেছিলেন বটে'

মমতা বন্দ্যোপাধ্যায় ও জন বার্লা।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 20:27

দ্য ওয়াল ব্যুরো:  চা বাগানের শ্রমিক আন্দোলন ছিল তাঁর রাজনৈতিক উত্থানের ভিত্তি। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর দলের তরফে ঘোষণা করা হলেও ট্রেড ইউনিয়নের কোনও দায়িত্বে এতদিন তাঁকে আনা হয়নি। ডুয়ার্সের প্লাবন পরিস্থিতিতেও কার্যত বসেই কাটিয়ে দিতে হয়েছিল প্রাক্তন সাংসদ জন বার্লাকে (John Barla)। এবার সে পাট চুকল। খবর এই যে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার তাঁকেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করেছেন। যা আদপে রাজ্য সরকারি পদ।

এই বিষয়ে জন বার্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছুদিন আগে দিদি তাঁকে বলেছিলেন, তবে এখনও সরকারি কোন‌ও আদেশনামা পাননি। যদি তাঁকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি অবশ্যই তা পালনের চেষ্টা করবেন।

এই প্রসঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে থাকা প্রাক্তণ রাজ্যসভা সাংসদ আহমেদ হাসান ইমরান দ্য ওয়ালকে বলেন, 'ভাইস চেয়ারম্যানের দুটো পদ রয়েছে। তার মধ্যে বর্তমানে একটি পদ খালি। সরকার সেই পদে যাকে নিয়োগ করবে আমরা তাঁকে অবশ্যই ওয়েলকাম করব।'

ডুয়ার্সের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ জন বার্লা। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে লড়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ হন। পরে তিনি কেন্দ্রের মন্ত্রীর দায়িত্বও পান। কিন্তু বিজেপি ২০২৪ সালে তাঁকে প্রার্থী করেনি । তারপরই বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। 

বিজেপি ছেড়ে জন বার্লা তৃণমূলে যোগ দেন চলতি বছরের ১৫ মে। কলকাতায় ঘাসফুল শিবিরের সদর দফতরে গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারদের হাত থেকে পতাকা নিয়ে শাসকদলে নাম লেখান তিনি। 

বার্লা তৃণমূলে যোগ দেওয়ার সময়ই শোনা গিয়েছিল তাঁকে রাজ্য সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান করা হবে। এজন্য কমিশনের বিধি সংক্রান্ত সংশোধনী এনে বিজ্ঞপ্তিও জারি হয়েছিল ১৪ অগস্ট।
 


```