Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা, প্রথম স্ত্রী মারা গেছেন সাত মাস আগে

গত ২৩ এপ্রিল জন বার্লার প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। জানা গেছে তারপর থেকেই নিঃসঙ্গতা গ্রাস করেছিল বর্তমান তৃণমূল নেতাকে। সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। জানা গিয়েছে, ১১ নভেম্বর আইনি বিয়ে সেরে ফেলেছেন। এবার  সামাজিক বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা, প্রথম স্ত্রী মারা গেছেন সাত মাস আগে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 November 2025 11:34

দ্য ওয়াল ব্য়ুরো:  স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মাথায় এক স্কুল শিক্ষিকাকে আইনি বিয়ে করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে  তৃণমূল নেতা জন বার্লা। স্ত্রীর নাম মঞ্জু তিরকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নবদম্পতির ছবি।

গত ২৩ এপ্রিল জন বার্লার প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। জানা গেছে তারপর থেকেই নিঃসঙ্গতা গ্রাস করেছিল বর্তমান তৃণমূল নেতাকে। সাত মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। জানা গিয়েছে, ১১ নভেম্বর আইনি বিয়ে সেরে ফেলেছেন। এবার  সামাজিক বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। জন বার্লা জানান, “মহিমা চলে যাওয়ার পর আমি ও আমার পরিবার গভীর নিঃসঙ্গতায় ভুগছিলাম। প্রতিদিনের জীবন যাপনেও খুব অসুবিধে হচ্ছিল। দুই পরিবারের সম্মতি নিয়ে আমরা বিয়ে করেছি। ১১ নভেম্বর রেজিস্ট্রি করেছি। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠান করব।”

দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা মঞ্জু তিরকে। ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাইস্কুলের শিক্ষিকা তিনি। এদিকে ডুয়ার্সের রাজনীতিতেও জন বার্লা অত্যন্ত পরিচিত মুখ। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে লড়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ হন। পরে মন্ত্রীও হন কেন্দ্রে। কিন্তু ২০২৪ সালে দল তাঁকে প্রার্থী না করায় বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়। এরপরেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

এদিকে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই জন বার্লাকে শুভেচ্ছা জানিয়েছেন ডুয়ার্সের রাজনৈতিক ব্যক্তিত্বরা। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, “এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। নতুন জীবনের জন্য দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি।” নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগাও। তিনি বলেন, “এটা একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আর কী মন্তব্য করব! ওঁরা ভালো থাকুন।”


```