Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Bihar Election Result: গেরুয়া আবির, বিহারি খাবারে উৎসব শুরু বিজেপির, জয়োল্লাস জেডিইউ-রও

সর্বশেষ তথ্য অনুসারে, ১৯৫ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৪৫টি আসনে। তবে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব প্রশ্নের মুখে।

Bihar Election Result: গেরুয়া আবির, বিহারি খাবারে উৎসব শুরু বিজেপির, জয়োল্লাস জেডিইউ-রও

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 November 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটগণনা (Bihar Election Vote Count) শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির (Delhi) বিজেপি সদর দফতরে (BJP Party Office) উৎসবের আবহ। গণনা কেন্দ্রগুলিতে প্রথম দফার ট্রেন্ড আসার আগেই পার্টি অফিসে ব্যস্ততা বেড়ে যায় বিশেষ বিহারি খাবারের (Bihari Food) আয়োজন ঘিরে।

দফতরের কর্মীদের কথায়, দিনের খাবারের তালিকায় রাখা হয়েছে সত্তু পরোটা এবং বেগুন-চোখা। সঙ্গে লিট্টি-চোখাও তৈরি হচ্ছে আলাদা করে। আর মিষ্টির দিকটি সামলাবে গরমাগরম জিলিপি, যা ইতিমধ্যেই তৈরি হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে রান্নাঘরে।

বিহারে এনডিএ (NDA) ভাল ফল করবে - এমন আত্মবিশ্বাসই এই আয়োজনের আড়ালে কাজ করছে, তা স্পষ্ট হয়ে উঠেছে বিজেপি দফতরের চত্বরেই। গণনা শুরুর সঙ্গে সঙ্গে কড়াই-চুলোর টানটান তৎপরতা যেন ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক লাভের প্রত্যাশিত দুপুরের ভোজের দিকেও।

বিহারের ভোটের ময়দান উত্তপ্ত থাকলেও দিল্লির বিজেপি সদর দফতরে দিনটি শুরু হয়েছে জয়ের সম্ভাবনায় ভর করে সাজানো বিহারি প্ল্যাটারেই।

সর্বশেষ তথ্য অনুসারে, ১৯৫ আসনে এগিয়ে রয়েছে এনডিএ (NDA)। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৪৫টি আসনে। তবে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব প্রশ্নের মুখে।

বিহার নির্বাচনের (Bihar Elections) আগে কৌশলগত ভাবে বিজেপি কোনওভাবেই বলতে চায়নি যে পুনরায় জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী নীতীশ কুমারই (Nitish Kumar)। নরেন্দ্র মোদী তো নয়ই, অমিত শাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কখনওই সোজা সাপ্টা উত্তর দেননি। খুব পীড়াপীড়ি করলে বলেছেন, মুখ্যমন্ত্রী পদে কোনও ভ্যাকেন্সি নেই।

পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপি যে জোটের মধ্যে এগিয়ে শুধু তা নয়, লোক জনশক্তি নেতা চিরাগ পাসোয়ান প্রায় পুরোপুরি বিজেপির পকেটে রয়েছেন। চিরাগ বরাবরই নীতীশ বিরোধী বলে পরিচিত। ফলে নীতীশের পরিবর্তে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করার প্রশ্নে তাঁর দল অমিত শাহর পাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, ভোটের পরে প্রথম দিকের ট্রেন্ড বলছে, মহাগঠবন্ধনের মূল সঙ্গী হয়েও কংগ্রেস তেমন লাভের মুখ দেখছে না। শেষ আপডেট বলছে, ৬১টি আসনে লড়ে এই মুহূর্তে তারা এগোচ্ছে মাত্র ১১টিতে। গতবারের তুলনায় আটটি আসন কম। ফলে জোটের সামগ্রিক জয়ের অঙ্কে কংগ্রেস যেন ‘ড্র্যাগ’ হিসেবে দাঁড়াচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।


```