Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

উত্তরের চা বাগানে পদ্ম শিবিরে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিজেপির জন বার্লা

জন বলেন, "উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাস ঘাতকতা করেছে। সবেচেয়ে বেশি অবহেলিত চা বাগানের মানুষজন। তাই সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ।"

উত্তরের চা বাগানে পদ্ম শিবিরে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিজেপির জন বার্লা

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 May 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জার্সি বদলে ফেললেন বিজেপি-র উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ (BJP EX MP) জন বার্লা (John Barla)। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন জন। 

এদিন তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শসাকদলে যোগদান করলেন তিনি। এর ফলে উত্তরবঙ্গের চা বলয়ে বিজেপিকে বড়সড় ধাক্কার মুখোমুখি হতে হবে বলে মনে করেন শাসকদলের নেতারা।

মনোজের অভিযোগ, বিজেপিতে থেকে এলাকার মানুষের, বিশেষত চা বাগানের কোনও দাবি পূরণের কাজ করতে পারছিলেন না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তাঁর এই দলবদলের সিদ্ধান্ত।

জন বলেন, "উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। সবেচেয়ে বেশি অবহেলিত চা বাগানের মানুষজন। তাই সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ।"

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে উত্তরবঙ্গের চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জন। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথাও বলতে দেখা গিয়েছিল তাঁকে। অবশ্য তার আগে থেকেই জনের দলবদল নিয়ে জেলা তো বটেই রাজ্য রাজনীতিতেও জল্পনা তৈরি হয়েছিল। দলবদলের মধ্যে দিয়ে বৃহস্পতিবার যে জল্পনার অবসান ঘটালেন জন নিজেই।

প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে জনকে টিকিট দেয়নি বিজেপি। এরপর থেকেই পদ্মশিবিরের সঙ্গে জনের দূরত্ব তৈরি হচ্ছিল। লোকসভা ভোটের পাশাপাশি সদ্য সমাপ্ত উপ নির্বাচনের প্রচারেও দেখা যায়নি জনকে। পরিবর্তে চা বাগানে  তৃণমূলের নেতাদের সঙ্গে গত নভেম্বরে তিনি বৈঠকে বসেছিলেন বলেও খবর। 

দল বদলের পর জন বললেন, "মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমাকে তৃণমূলে যোগদানের সুযোগ করে দিয়েছেন। এবার চা বাগানের মানুষজনের হয়ে কাজ করতে পারব।"


```