Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মমতার প্রেসমিটের আগে চাকরিহারা শিক্ষকদের চিঠি মুখ্যমন্ত্রীকে, কী কী দাবি

চিঠিতে একাধিক দাবির কথা উল্লেখ করেছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা।

মমতার প্রেসমিটের আগে চাকরিহারা শিক্ষকদের চিঠি মুখ্যমন্ত্রীকে, কী কী দাবি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 27 May 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের (ssc deprived teachers) উদ্দেশে মঙ্গলবার বিকেল পাঁচটায় বিশেষ সাংবাদিক বৈঠক (special press conference ) ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বৈঠক থেকে চাকরিহারা শিক্ষকদের বিষয়ে সরকার কী বার্তা সামনে আনে তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠকের বিষয়টি জানতে পারার পরই এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ। চিঠিতে একাধিক দাবির কথা উল্লেখ করেছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা।

চিঠির শুরুতেই বিষয়বস্তুর জায়গায় নিজের দাবি স্পষ্ট করে দিযেছেন চাকরিহারারা। তাঁদের সাফ কথা, 'যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে'। এরপর পাঁচটি পয়েন্টে নিজেদের দাবির কথা উল্লেখ করেছেন তাঁরা।

চাকরিহারা শিক্ষকদের মঞ্চের তরফে ওই চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে:

এক: 'নতুন করে আমরা পরীক্ষায় বসতে চাইছি না। কারণ, অনেকেই অসুস্থ। তাই রিভিউ বা কিউরেটিভ এর মাধ্যমে তাঁদের চাকরি সুনিশ্চিত করতে হবে।

দুই: নোটিফিকেশন না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে স্বপদে বহাল রাখার ব্যবস্থা করতে হবে।

তিন: পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি। আমরা নোটিফিকেশন আতঙ্কে আছি। 

চার: প্রয়োজনে কোর্ট থেকে পারমিশন নিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে রাজ্য আমাদের চাকরি অক্ষুন্ন রাখুক।

পাঁচ: সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বাদ দিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

বস্তুত, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের রায়ের পর চাকরিহারাদের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও থেকে তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, আমি প্ল্যান এ বি সি ডি ই রেডি করে রেখেছি। 

কিন্তু মুখ্যমন্ত্রী বরাভয় দিলেও চাকরি হারিয়ে শিক্ষকদের অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন। যা খুবই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ, প্রত্যেকেরই সারা জীবনের নিশ্চিন্ত জীবিকার বিষয়টি এখানে জড়িত। সম্প্রতি চাকরিহারা শিক্ষকদের একাংশ বিকাশভবনের সামনে ঘেরাও অবস্থান তীব্রতর করে। গত সপ্তাহে যা নিয়ে বিকাশ ভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়েছিল। পরে আদালতের নির্দেশ মেনে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান সরিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের সাফ কথা, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করুক রাজ্য।এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ আদালতেও পিটিশন দায়ের করেছেন আন্দোলনকারীরা।

এখন দেখার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন। রাজ্যের ঘোষণায় চাকরিহারাদের সুরাহা হয় কিনা, তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।


```