Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

SIR: ‘দু’টি তালিকাই চাই, কারচুপি বরদাস্ত নয়’,ভোটার ছাঁটাই ইস্যুতে বিএলএ-দের মমতা

বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃত ভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। সংশ্লিষ্ট কাউন্সিলরদেরও এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

SIR: ‘দু’টি তালিকাই চাই, কারচুপি বরদাস্ত নয়’,ভোটার ছাঁটাই ইস্যুতে বিএলএ-দের মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 January 2026 20:22

দ্য ওয়াল ব্যুরো: আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা না হলেও এসআইআরকে (SIR) কেন্দ্র করে রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। ভুয়ো ভোটার বনাম বৈধ ভোটারের নাম ছাঁটাই- অভিযোগ, পাল্টা অভিযোগের এই টানটান পরিস্থিতিতে এক মাসের ব্যবধানে শুক্রবার ফের নিজের নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের (Bhabanipur) সমস্ত বুথ লেভেল এজেন্ট (BLA) ও কাউন্সিলরদের নিয়ে কার্যত ‘ওয়ার রুম’ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, বৈঠকেই স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী—‘লজিক্যাল ডিসক্রিপেন্সি (Logical discrepancy)’ দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে, দু’টি তালিকাই তাঁর টেবিলে চাই। কোথাও কোনও কারচুপি চলবে না। বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃত ভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। সংশ্লিষ্ট কাউন্সিলরদেরও এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের প্রতি দিনের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের কাছে। সেখান থেকেই তা সরাসরি যাবে মুখ্যমন্ত্রীর হাতে। অর্থাৎ পুরো প্রক্রিয়ার প্রতি নেত্রী যে কড়া নজরদারি রাখছেন তাও এদিনের বৈঠকে পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একই সঙ্গে কর্মীদের উদ্দেশে লড়াইয়ের ডাক দেন মমতা। সূত্রের দাবি, বৈঠকে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটি দুরাচারের বিরুদ্ধে সরাসরি লড়াই। কর্মীরা দিন-রাত পরিশ্রম করছেন, তা তিনি জানেন। কিন্তু আগামী কয়েক দিন আরও বেশি কঠিন পরীক্ষা। মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে, আরও তীক্ষ্ণ নজরে স্ক্রুটিনি চালাতে হবে। বিশেষ ভাবে ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন গত বছরের ১৬ ডিসেম্বর ভবানীপুর বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ৪০ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখনই দলের সংগঠনকে সতর্ক করে মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এক মাসের ব্যবধানে ফের একবার ভবানীপুরে বৈঠক করলেন দলনেত্রী। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড—৬৩, ৭০ থেকে ৭৪, ৭৭ ও ৮২—নিয়ে গঠিত এই কেন্দ্রেই এখন ভোটার তালিকা ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। ভোটের আগে এই ইস্যুতেই যে রাজ্য রাজনীতির তাপমাত্রা আরও চড়বে, তা বলাই বাহুল্য।


```