Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের শুটআউট শহরে! গার্ডেনরিচে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, পাশেই পড়েছিল রিভলভার

সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে ওই যুবককে পড়ে থাকতে দেখে। দেহের পাশেই পড়েছিল রিভলবার।

ফের শুটআউট শহরে! গার্ডেনরিচে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, পাশেই পড়েছিল রিভলভার

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: চারু মার্কেটের পর এবার গার্ডেনরিচ। পুজোর মুখে ফের শুটআউটের ঘটনা ঘটল কলকাতায় (Shootout at Kolkata)। গার্ডেনরিচের বন্দর এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে ওই যুবককে পড়ে থাকতে দেখে। দেহের পাশেই পড়েছিল রিভলভার। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল পৌনে দশটা নাগাদ গার্ডেনরিচের (Gardenreach Shootout) ডিসি অফিস থেকে ৫০ মিটার দূরে ঘটনাটি ঘটেছে। যুবকের মাথায় গুলি লেগেছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি এলাকার চেনা মুখ নন। অনুমান করা হচ্ছে, যুবককে খুন করে রিভলভার ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। যদিও আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।  

মহালয়ার সকালে চারু মার্কেট (Charu Market) এলাকায় জিমে ঢুকে পরপর গুলি চালায় একদল দুষ্কৃতী। যদিও কারও কোনও আঘাত লাগেনি। অভিযোগ, গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তাঁরা।

জানা গেছে, রবিবার সকালে কয়েকজন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জিমে ঢুকে জিম মালিকের নাম ধরে খোঁজ করতে থাকে। এরপর এক কর্মচারী মালিককে ডাকতে গেলেই গুলি চালানো হয়।

কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটল, খতিয়ে দেখা হবে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুষ্কৃতীরা হেলমেট ও রেনকোট পরে জিমে ঢুকেছিল। তবে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। 


```