Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেলায় কন্টেনারের ধাক্কায় উল্টে গেল ট্রাভেলার, চাপা পড়ে মৃত ২, আহত পুলিশ-সহ ১০

রবিবার সন্ধে থেকে মেলায় ভিড় উপচে পড়ছিল। রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতাগামী একটি ট্রাভেলারের পেছনে আচমকা ধাক্কা মারে দ্রুতগতির কন্টেনার। জোরালো ধাক্কায় ট্রাভেলার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

মেলায় কন্টেনারের ধাক্কায় উল্টে গেল ট্রাভেলার, চাপা পড়ে মৃত ২, আহত পুলিশ-সহ ১০

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 September 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিশ্বকর্মা পুজোর মেলা চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার গভীর রাতে দ্রুতগতির একটি কন্টেনারের ধাক্কায় উল্টে যায় একটি ট্রাভেলার। ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি মেচগ্রাম মোড়ের অদূরে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সন্ধে থেকে মেলায় ভিড় উপচে পড়ছিল। রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতাগামী একটি ট্রাভেলারের পেছনে আচমকা ধাক্কা মারে দ্রুতগতির কন্টেনার। জোরালো ধাক্কায় ট্রাভেলার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মেলার ভিড়ের মধ্যে উল্টে যাওয়ায় গাড়ির তলায় চাপা পড়েন কয়েকজন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান মেলা কমিটির সম্পাদক বিজয় বেরা ও হাওড়ার শ্যামপুরের বাসিন্দা রিয়া জানা (৩০)। আহতদের মধ্যে পাঁচ জনকে গুরুতর অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ ও কলকাতায় রেফার করা হয়েছে। আরও এক জন ভর্তি রয়েছেন পীতপুর হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

কর্তব্যরত এক পুলিশ কর্মী ও এক সিভিক ভলান্টিয়র গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়। নন্দকুমার ট্র্যাফিক বিভাগের এএসআই বিজয় মণ্ডল মেলায় ডিউটিতে ছিলেন, তাঁর সঙ্গেই ছিলেন ওই সিভিক পুলিশও।

দুর্ঘটনার পর দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। তবে ঘাতক কন্টেনারের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


```