Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'শেষকৃত্য শান্তিপূর্ণ হোক', জুবিনের মৃত্যুতে হওয়া সব FIR তুলে নেওয়ার অনুরোধ স্ত্রী গরিমার

গরিমার আর্জি, 'আগামিকাল সবাই আমার পাশে থাকবেন। সিদ্ধার্থর সাহায্যও আমার প্রয়োজন। ওঁকে ছাড়া কিছুই করতে পারব না।' কান্না ভেজা গলায় তিনি আরও বলেন, 'জুবিনের অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যা আমি একা শেষ করতে পারব না।

'শেষকৃত্য শান্তিপূর্ণ হোক', জুবিনের মৃত্যুতে হওয়া সব FIR তুলে নেওয়ার অনুরোধ স্ত্রী গরিমার

জুবিনের স্ত্রীর ভিডিও বার্তা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg Death)। অসমের এই গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। শিল্পীর মৃত্যুর পরই একাধিক এফআইআর দায়ের হয়েছে সিঙ্গাপুরের ওই সংস্থা এবং সিদ্ধার্থ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্তভার গেছে সিআইডি-র (CID) হাতে। কিন্তু এইসব এফআইআর চাইছেন না জুবিনের স্ত্রী। স্বামীর শেষকৃত্য শান্তিপূর্ণ হোক, বললেন গরিমা গর্গ (Garima Garg shares video)।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিওবার্তা সকলের উদ্দেশে শেয়ার করেন গরিমা। তিনি বলেন, 'জুবিন এখন বাড়ি ফিরছে। ওঁ বেঁচে থাকাকালীন আপনাদের ভালোবাসা পেয়েছে, আর জুবিনও আপনাদের ভালোবাসত। আশা করি তাঁর শেষকৃত্য শান্তিপূর্ণভাবে হবে। পুলিশ ও রাজ্য প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আমরা সবাই জুবিনকে শেষবারের মতো দেখার সুযোগ পাব।'

তিনি আরও জানান, জুবিনের সঙ্গে সিদ্ধার্থ আছেন, যিনি তাঁর ভাইয়ের মতো। ২০২০ সালে জুবিনের অসুস্থতার সময় সিদ্ধার্থ আমাদের মুম্বই থেকে সাহায্য করেছিলেন। করোনার সময় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী জুগিয়েছিলেন। এমনকি জুবিনকে বাসে করে ফিরিয়ে এনেছিলেন। জুবিনও সবসময় সিদ্ধার্থর পাশে দাঁড়াতেন। অনুরোধ করব, সিদ্ধার্থকেও শেষ যাত্রায় থাকার সুযোগ দিন।

গরিমার আর্জি, 'আগামিকাল সবাই আমার পাশে থাকবেন। সিদ্ধার্থর সাহায্যও আমার প্রয়োজন। ওঁকে ছাড়া কিছুই করতে পারব না।' কান্না ভেজা গলায় তিনি আরও বলেন, 'জুবিনের অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যা আমি একা শেষ করতে পারব না। তাই সিদ্ধার্থর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর তুলে নেওয়ার অনুরোধ করছি।'

নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবারই সেখানে পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রে খবর, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি জুবিনকে।

অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তাঁর পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণহানি ঘটে। সবমিলিয়ে সঙ্গীতশিল্পীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। 


```