Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সাক্ষীদের প্রভাবিত করছেন শাহজাহান! সাত সকালে সন্দেশখালির বাড়িতে হানা সিবিআইয়ের

রেশন দুর্নীতিতে গ্রেফতার হন সন্দেশখালির বাদশা। সঙ্গে জুড়ে যায় আনুসাঙ্গিক আরও একাধিক মামলা। এসব নিয়েই নতুন তথ্য হাতে পান আধিকারিকরা। যার তদন্ত করতে আজ ফের সন্দেশখালি পৌঁছন সাত সকালে।

সাক্ষীদের প্রভাবিত করছেন শাহজাহান! সাত সকালে সন্দেশখালির বাড়িতে হানা সিবিআইয়ের

শাহজাহান

গার্গী দাস

শেষ আপডেট: 6 September 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সন্দেশখালিতে সিবিআই। সূত্রের খবর, শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের অভিযোগ, শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে গোপন তথ্যের ভিত্তিতে সন্দেশখালিতে অভিযান চালায় ইডি ও সিআরপিএফ। গ্রামে ঢুকতেই হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। রক্তাক্ত হন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষকে তো পাওয়া যায়নি উল্টে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠর অনুরাগীমা আধিকারিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও।

রেশন দুর্নীতিতে গ্রেফতার হন সন্দেশখালির বাদশা। সঙ্গে জুড়ে যায় আনুসাঙ্গিক আরও একাধিক মামলা। এসবের তদন্তেই আজ ফের সন্দেশখালি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে গত মাসেও সন্দেশখালির সরবেড়িয়ায় যান CBI-এর চার তদন্তকারী। সরবেড়িয়ায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সিবিআই সূত্রের খবর, আরও কয়েকটি অভিযোগ নতুন করে সিবিআই দফতরে পৌঁছেছিল। সেই অভিযোগের সত্যতা বিচার করতেই আধিকারিকরা ফের সন্দেশখালিতে পৌঁছন। বাসিন্দাদের বয়ান রেকর্ড করা হয়।


```