Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সন্দেশখালির শাহজাহানের আর্জি খারিজ! হাইকোর্টে সিবিআই তদন্ত বহাল

ফলে সন্দেশখালির তিন খুনের ঘটনায় সিবিআই তদন্তের রাস্তায় আর কোনও আইনি বাধা রইল না।

সন্দেশখালির শাহজাহানের আর্জি খারিজ! হাইকোর্টে সিবিআই তদন্ত বহাল

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 12:26

 দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির তিনটি খুনের ঘটনায় (Sandeshkhali Case) সিবিআই তদন্তের (CBI investigation) নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখ (Seikh Shahjahan)। সোমবার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল (Calcutta High Court)।

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে স্পষ্ট বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের রায়কে শুধুমাত্র ‘ফোরাম শপিং’-এর উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা যায় না। সেই যুক্তিতেই শাহজাহানের আর্জির গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে মামলা খারিজ করে দেয় আদালত।

ফলে সন্দেশখালির তিন খুনের ঘটনায় সিবিআই তদন্তের রাস্তায় আর কোনও আইনি বাধা রইল না।

প্রসঙ্গত, এই মামলায় মূল অভিযুক্ত শাহজাহান শেখ সহ একাধিক তৃণমূল নেতার নাম উঠে এসেছে। ভাটপুকুর, পাণ্ডিতপাড়া, নয়াবাজ এলাকায় তিন জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এখন সেই নির্দেশই বহাল রইল ডিভিশন বেঞ্চেও।

সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে এবং প্রয়োজন হলে শাহজাহান শেখকে ফের জেরা করা হতে পারে।


```