Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শাহজাহানের জামিনের আর্জিকে পাত্তা দিল না হাইকোর্ট, জেলবন্দিই থাকবেন সন্দেশখালির নেতা

২০২৪ সালের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে যাওয়া ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। 

শাহজাহানের জামিনের আর্জিকে পাত্তা দিল না হাইকোর্ট, জেলবন্দিই থাকবেন সন্দেশখালির নেতা

শেখ শাহজাহান

শেষ আপডেট: 8 July 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির (Sandeshkhali) নেতা শেখ শাহজাহানের (Sheikh Shajahan) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন। সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত তিনি। পাশাপাশি ইডি আধিকারিকদের চক্রান্ত করে মারধরের ঘটনায় জেলবন্দিও রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া সিদ্ধান্ত কোনও মতেই সঠিক হবে না বলেই মনে করছে আদালত।

২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হন। পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে ছিলেন তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। প্রথম চার্জশিটে তাঁর নাম থাকলেও, তদন্তভার রাজ্য পুলিশের হাতে গেলে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। যদিও পরে ফের এই মামলাটি চর্চায় আসে।

২০২৪ সালের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে যাওয়া ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ই তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মী খুনের তো বটেই, সামনে আসে রেশন দুর্নীতি, কৃষিজমি দখল, ভেড়ির লিজ ঘিরে টাকার জালিয়াতি-সহ একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালি। পরবর্তী সময় তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

ইতিমধ্যে বিজেপি কর্মীদের খুনের ঘটনার পাঁচ বছর পর সিবিআই তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ওই ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শাহজাহান শুধুমাত্র এই একটি মামলাতেই নয়, ২০২২ সালে অপর একটি খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে চার্জশিটে। যদিও সেই মামলায় তিনি জামিন পান।


```