Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু, শাহজাহানের নামে এফআইআর

হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন।

সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুনের মামলায় সিবিআই তদন্ত শুরু, শাহজাহানের নামে এফআইআর

শেখ শাহজাহান

শেষ আপডেট: 6 July 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার ভোটপরবর্তী হিংসা আর রাজনৈতিক রক্তপাতের পাঁচ বছর পর অবশেষে সিবিআইয়ের তদন্ত (CBI) শুরু। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত সম্প্রতি এই মামলায় সিবিআইকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন। যার মূল উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে থমকে থাকা এই রাজনৈতিক খুনের তদন্তে নতুন করে গতি আনা।

২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হন। পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার পেছনে ছিলেন তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। প্রথম চার্জশিটে তাঁর নাম থাকলেও, তদন্তভার রাজ্য পুলিশের হাতে গেলে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নিহতদের পরিবার বরাবরই দাবি করে আসছিল, প্রকৃত তদন্ত না-হওয়ায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।

এদিকে, শাহজাহান শুধুমাত্র এই একটি মামলাতেই নয়, ২০২২ সালে অপর একটি খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে চার্জশিটে। যদিও সেই মামলায় তিনি জামিন পান।

২০২৪-র শুরুতে আবারও আলোচনার কেন্দ্রে আসেন শাহজাহান। ইডি ও আধাসেনা জওয়ানদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ই সামনে আসে রেশন দুর্নীতি, কৃষিজমি দখল, ভেড়ির লিজ ঘিরে টাকার জালিয়াতি-সহ একাধিক গুরুতর অভিযোগ। স্থানীয় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল হয় সন্দেশখালি। বিজেপি-সহ বিরোধীরা রাজপথে নামেন। প্রবল চাপে পড়ে তাঁকে দল থেকেও সাসপেন্ড করে তৃণমূল।


```