Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Sandeshkhali: দু'বছর লুকোচুরি শেষে সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা

২০২৪ সালের ৫ জানুয়ারি। সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। 

 Sandeshkhali: দু'বছর লুকোচুরি শেষে সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা

ধৃত দুরন্ত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 November 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দুই বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) চোখে ধুলো দিয়ে এড়িয়ে বেড়িয়েছেন তিনি। বারবার পাল্টেছেন গোপন আস্তানা। তবু শেষরক্ষা হল না। ইডি-র উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম দুরন্ত মোল্লাকে (Duranto Molla) অবশেষে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার গভীর রাতে বসিরহাটের একটি গোপন ঠিকানা থেকে তাঁকে পাকড়াও করে তদন্তকারী সংস্থা।

২০২৪ সালের ৫ জানুয়ারি। সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে (Sandeshkhali, Shahjahan Sekh) হানা দিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরও চলে হামলা। সেই ঘটনার পরই প্রকাশ্যে আসে শাহজাহান-ঘনিষ্ঠদের নানা অভিযোগ ও ‘কীর্তি’। শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনার জেরে ৫৫ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান।

ইডির টিমের উপর আক্রমণের ওই ঘটনার সময়ে যে কয়েকজনের ছবি ও নাম প্রকাশ্যে আসে, তাদের মধ্যে ছিলেন দুরন্ত মোল্লা। তারপর থেকেই কার্যত আন্ডারগ্রাউন্ড হয়ে যান তিনি। বারবার বাসস্থান বদলে তদন্তকারীদের নজর এড়িয়ে যাচ্ছিলেন। সিবিআই-র নোটিসও কাজে আসেনি। তবে শেষমেশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বসিরহাটেই তাঁর অবস্থান চিহ্নিত করে অভিযানে নামে সিবিআই।

আজ, বুধবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের দাবি, ইডির উপর হামলার নেপথ্যে আরও কোনও তথ্য বা নতুন নাম উঠে আসতে পারে জেরা চালালে। তাই হেফাজতের আবেদন জানানো হবে আদালতে। এদিকে সন্দেশখালি মূল মামলায় আদালতে এদিনই  দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে।


```