Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আরজি করেই পোস্টিং! অনিকেত মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

রাজ্য সরকারের দাবি, “পোস্টিং প্রক্রিয়া কেবল মেধার উপর নির্ভরশীল নয়, অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে কোথায় কাকে পাঠানো হবে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।” 

আরজি করেই পোস্টিং! অনিকেত মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 September 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে নতুন করে টানাপোড়েন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে— সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই রায় মানতে নারাজ স্বাস্থ্য দফতর। এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য (State challenges Calcutta High Court Order)।

অনিকেতের অভিযোগ ছিল, কাউন্সেলিং চলাকালীন আরজি করের নাম পছন্দ হিসেবে জানিয়েছিলেন তিনি। অথচ তালিকা প্রকাশের সময় দেখা যায়, তাঁকে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। অন্যদিকে তাঁর ব্যাচের অধিকাংশই পছন্দের জায়গায় পোস্টিং পেয়েছেন। ফলে প্রশ্ন উঠেছিল— যদি কাউন্সেলিংয়ের ভিত্তিতেই পোস্টিং না হয়, তবে এই প্রক্রিয়ার মানেটাই বা কী?

এরপরই আদালতের দ্বারস্থ হন অনিকেত। শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী যুক্তি দেন, “স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেত মাহাতোর র‌্যাঙ্ক ২৪। কেবল পছন্দের হাসপাতালেই কাজ করতে হবে, এই দাবি তিনি কী করে করতে পারেন?”

দুই পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, মেধার ভিত্তিতে অনিকেতকে আরজি করেই পোস্টিং দিতে হবে। ঠিক সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য ভবন পৌঁছল ডিভিশন বেঞ্চে।

রাজ্য সরকারের দাবি, “পোস্টিং প্রক্রিয়া কেবল মেধার উপর নির্ভরশীল নয়, অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে কোথায় কাকে পাঠানো হবে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।” 

তবে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তে আবারও নতুন আইনি লড়াইয়ের সূচনা হল বলে মনে করছেন আদালত চত্বরের আইনজীবীদের একাংশ। এখন দেখার, ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে নাকি নতুন কোনও নির্দেশ সামনে আসে।


```