Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

উৎসবের মধ্যেই টানা জিজ্ঞাসাবাদ, নিয়োগ মামলায় শুক্রবারও ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ

পুজোর মরশুমে মণ্ডপ দর্শনের ভিড়ে যখন রাজ্য মেতে, ঠিক তখনই ইডি দফতরের দরজায় টানা দুই দিন হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী।

 উৎসবের মধ্যেই টানা জিজ্ঞাসাবাদ, নিয়োগ মামলায় শুক্রবারও ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 September 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আবহের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) চলল জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল সকাল সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র-কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Minister Chandranath Sinha)। 

আদালতের নির্দেশ মেনেই হাজিরা, নিজেই জানালেন বোলপুরের এই তৃণমূল বিধায়ক। ইডি দফতরে ঢোকার আগে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “আমার যা দায়িত্ব, সেটা করছি।”

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় চন্দ্রনাথের। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইলে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। বদলে আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে দেয় আদালত। তবে শর্ত সাপেক্ষে— তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার সশরীরে হাজিরা দিতেই হত মন্ত্রীর। সেই মতো দুই দিনই ইডি দফতরে পৌঁছলেন তিনি।

শুক্রবার নথি জমা দেওয়ার কোনও প্রশ্ন উঠেছিল কি? সাংবাদিকদের প্রশ্নে চন্দ্রনাথের উত্তর, “কোনও নথি চাওয়া হয়নি।” সূত্রের খবর, এ দিনও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে প্রশ্ন করেন তদন্তকারীরা। যদিও বিস্তারিত জানাতে চাননি মন্ত্রী। কেবল বলেন, “আমাকে যা বলা হয়েছে, আমি দায়িত্ব পালন করছি।”

গত ৬ সেপ্টেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ। সেদিনই ইডি তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কিন্তু আদালত তাঁর জামিন মঞ্জুর করে। শর্ত চাপানো হয়— আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। শুনানি শেষ না-হওয়া পর্যন্ত মেনে চলতে হবে এই নিয়ম।

পুজোর মরশুমে মণ্ডপ দর্শনের ভিড়ে যখন রাজ্য মেতে, ঠিক তখনই ইডি দফতরের দরজায় টানা দুই দিন হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী।


```