Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

RG Kar: আখতার আলির জামিন খারিজ করল হাইকোর্ট! দুর্নীতি মামলায় স্বস্তি নয়

আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতার আলিই।

RG Kar: আখতার আলির জামিন খারিজ করল হাইকোর্ট! দুর্নীতি মামলায় স্বস্তি নয়

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 February 2026 18:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Akhtar Ali) ) আগাম জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এর আগে গত ডিসেম্বরে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানিতে সিবিআই জানায়, এই মুহূর্তে আখতার আলিকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই বক্তব্যের পর ১৯ ডিসেম্বর তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছিল আদালত। এদিন সেই অনুমতি প্রত্যাহার করে নিল আদালত।

প্রসঙ্গত,  আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতার আলিই। সময়ের চক্রে সেই অভিযোগকারীর নামই  জড়িয়ে গেল দুর্নীতির মামলার চার্জশিটে।

সম্প্রতি আরজি করের আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটেই প্রথম বার যুক্ত হয়েছে আখতার আলির নাম। তাঁর সঙ্গে অভিযুক্ত করা হয়েছে শশীকান্ত চন্দক নামের আরও এক ব্যক্তিকে। এর আগে এই মামলায় সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান ও আশিস পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট দিয়ে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা সকল অভিযুক্তের বিরুদ্ধেই আইপিসির ৪৭১ ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে সিবিআই। অভিযোগ, নথি জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে আরজি করের আর্থিক অনিয়ম চলছিল। চার্জশিটে আইপিসির ১২০বি, ৪২০, ৪০৯, ৪৬৭ ও ৪৬৮ ধারার পাশাপাশি দুর্নীতি দমন আইনের ৭ ও ১৩ ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় এক দশক ধরেই এই আর্থিক অনিয়মের শিকড় ছড়িয়ে ছিল।

মামলায় নাম জড়ানোর পরই আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আখতার। শেষ পর্যন্ত আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এবার আদালত অন্তর্বর্তী জামিন খারিজ করায় আখতার আলি উচ্চ আদালতে যান কিনা, তা নিয়ে সব মহলে কৌতূহল রয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, ২০২৩ সালে রাজ্য ভিজিল্যান্স কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন আখতার। অভিযোগের পরই তাঁকে আরজি কর থেকে বদলি করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে কিছু দিন ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) হিসেবে কাজ করার পর চলতি বছরের এপ্রিলে তাঁকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার হিসেবে বদলি করা হয়।


```