Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, আবার ভিজবে কলকাতা?

আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতরের মতে, পরিস্থিতি বেশ জটিল হতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, আবার ভিজবে কলকাতা?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 September 2025 09:17

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকেই ঝমঝম বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত (Kolkata Rain)। রাতভর ভিজল (Rain Update) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা (Weather Update)। শহর থেকে শহরতলি— কোথাওই রেহাই নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার চেষ্টা করছে। এর প্রভাবেই মঙ্গলবার একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি এবং দুই মেদিনীপুরে।

আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতরের মতে, পরিস্থিতি বেশ জটিল হতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার রাতে আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট। এটি এক বিশেষ ধরনের আবহাওয়া পরিস্থিতি, যা ভয়ংকর কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে এবং প্রবল বৃষ্টিপাতের কারণ হয়।

এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হয় পূর্বালী ও পশ্চিমা হাওয়ার সংঘর্ষে। এর ফলে বজ্রপাত ও অতিবৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। সোমবার রাতে হুগলির একাধিক জায়গায় সেই প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে।

মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিক ধরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি রয়েছে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও মাঝারি, কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে টানা কয়েক দিনের প্রবল বর্ষণের দাপট এবার কিছুটা কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। গত ক’দিনের বৃষ্টিতে কালিম্পঙে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছিল ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে বর্তমানে নতুন করে কোনও আবহাওয়ার সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়।


```