Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

দামোদরে ভেঙে পড়ল পাম্প হাউসের সেতু, আসানসোলে জল সঙ্কটের আশঙ্কা, অবৈধ বালি উত্তোলনের জের?

 স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বারংবার প্রশাসনকে সতর্ক করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

দামোদরে ভেঙে পড়ল পাম্প হাউসের সেতু, আসানসোলে জল সঙ্কটের আশঙ্কা, অবৈধ বালি উত্তোলনের জের?

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের আসানসোলের (Asansol) বানপুরে ভেঙে পড়ল দামোদর নদীর (Damodar) উপর থাকা পাম্প হাউসের (Pump House) গুরুত্বপূর্ণ সেতু। বুধবার দুপুরে আচমকা সেতুটি ভেঙে পড়ে (Bridge Collaps)। ঘটনার জেরে শহরের জল সরবরাহ (Water Crisis) বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি দ্রুত না সামলালে আসানসোল জুড়ে দেখা দিতে পারে চরম জলসঙ্কট।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সেতুর মাধ্যমে বানপুর জল প্রকল্প থেকে জল তুলে আনা হত। দামোদরের ওপরে থাকা পুরনো কাঠামোটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বারংবার প্রশাসনকে সতর্ক করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সেতু ভাঙার কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাম নেতৃত্বের দাবি, অবৈধভাবে বালি তোলার ফলেই নদীর পাড় দুর্বল হয়ে পড়েছিল, যার জেরেই এই বিপর্যয়। স্থানীয়দের কথায়,, “বারবার বালি মাফিয়াদের নিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। আজ তারই মাশুল দিচ্ছে আসানসোল।”

এব্যাপারে প্রশাসন বা শাসকদলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। পুরসভা সূত্রে খবর, আপৎকালীনভাবে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তবে সেটা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

স্থানীয় এক মহিলার বক্তব্য, “পানীয় জলের জন্য এখনই বাইরের দোকানে ভিড়। দামও বেড়ে গেছে। কতদিন চলবে এভাবে?” তবে জলকষ্টের হাত থেকে মুক্তি কবে, তার কোনও পরিষ্কার উত্তর মেলেনি এখনও। 


```