Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

যুবভারতীতে শুরু হল ডুরান্ড কাপ, ফুটবলে শট মেরে উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ বারের ডুরান্ডে চোখে পড়ার মতো পরিবর্তন পুরস্কার মূল্যে। আগের মতো আর ১.২০ কোটি নয়, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১.৫ কোটি টাকারও বেশি।

 যুবভারতীতে শুরু হল ডুরান্ড কাপ, ফুটবলে শট মেরে উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-এর (Durand Cup) সূচনা হল বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রতিযোগিতার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister, Mamata Banerjee)।

তিনি পতাকা উড়িয়ে এবং ফুটবল শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের ও ডুরান্ড কমিটির পদস্থ আধিকারিকরাও। এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি (East Bengal-South United )। টান টান উত্তেজনার আবহে শহরের ফুটবলপ্রেমীদের জন্য শুরু হল বছরের সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট।


এ বারের ডুরান্ডে চোখে পড়ার মতো পরিবর্তন পুরস্কার মূল্যে। আগের মতো আর ১.২০ কোটি নয়, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১.৫ কোটি টাকারও বেশি। এছাড়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালিস্ট দলগুলোর জন্যও রয়েছে বাড়তি অর্থমূল্য।

সঙ্গে রয়েছে আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কার: সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার এবং সেরা গোলরক্ষককে দেওয়া হবে একটি করে এসইউভি গাড়ি।

ডুরান্ড কাপ জিতলে শুধু একটি ট্রফি নয়, জয়ী দল পায় তিনটি ট্রফি। এগুলি হল- ডুরান্ড কাপ, শিমলা কাপ এবং প্রেসিডেন্টস কাপ (এই ট্রফি স্থায়ীভাবে থেকে যায় জয়ী দলের কাছে)।

রাজ্যের চার প্রধান দল — মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি-র সমর্থকদের জন্য বরাদ্দ হয়েছে ৫০০০ করে টিকিট। এই টিকিট ক্লাবের মাধ্যমে সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ বারের ডুরান্ড হবে ভারতের পাঁচটি শহরের মোট ছ’টি মাঠে। এগুলি হল- কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী স্টেডিয়াম, অসমের কোকরাঝাড়, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং এবং ঝাড়খণ্ডের জামশেদপুর।

তবে কলকাতাতেই হবে সবচেয়ে বেশি ম্যাচ, দুই গ্রুপ মিলিয়ে ১৫টি। পাশাপাশি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ২৩ অগস্টের ফাইনালও হবে যুবভারতীতে।

এ বছর ডুরান্ডে খেলছে মোট ২৪টি দল। ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। আইএসএল থেকে থাকছে ৬টি দল: মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড (গত বারের চ্যাম্পিয়ন)।

বিদেশি দল হিসেবে অংশ নিচ্ছে: নেপালের ত্রিভুবন আর্মি, মালয়েশিয়ার সেনা দল। প্রথমবার খেলতে আসছে বেশ কিছু নতুন দল ডায়মন্ড হারবার, আইটিবিপি, লাদাখ ওয়ান, নামধারী এফসি, মালয়েশিয়া আর্মি ও সাউথ ইউনাইটেড।


```