Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফারাক্কা এক্সপ্রেসে করে উত্তরপ্রদেশ থেকে কচ্ছপ পাচার! মালদহে ট্রেন ঢুকতেই যা করল জিআরপি

জিআরপি ও বন দফতরের যৌথ উদ্যোগে এই ধরনের পাচার রুখতে ভবিষ্যতে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

ফারাক্কা এক্সপ্রেসে করে উত্তরপ্রদেশ থেকে কচ্ছপ পাচার! মালদহে ট্রেন ঢুকতেই যা করল জিআরপি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 July 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনপথে কচ্ছপ পাচার রুখে বড়সড় সাফল্য পেল মালদহ টাউন স্টেশনের ( Maldah TowN GRP)। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা এক্সপ্রেসে (Farakka Express) অভিযান চালিয়ে ট্রেনের একটি সাধারণ কামরা থেকে পাঁচটি বস্তায় ভরা মোট ২৬৮টি কচ্ছপ (Turtle Smuggling) উদ্ধার করেন জিআরপির আধিকারিকরা।

জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, দিল্লি থেকে আসা ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু হয়। সেখানেই ট্রেনের একটি জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়, যেগুলি থেকে বেরিয়ে আসে শত শত কচ্ছপ।

প্রাথমিক তদন্তে অনুমান, এই কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে এনে পাচারের উদ্দেশ্যে বালুরঘাট নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি জিআরপি।

উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে ৮৯টি কচ্ছপ ইতিমধ্যেই মৃত, এমনটাই জানানো হয়েছে বন দফতরের তরফে। বাকি জীবিত কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদহ ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদহ টাউন স্টেশনে। জিআরপি ও বন দফতরের যৌথ উদ্যোগে এই ধরনের পাচার রুখতে ভবিষ্যতে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।


```