
শেষ আপডেট: 12 July 2023 15:25
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গ্রামে বছরভর জলের কষ্ট (Water Crisis)। ৩৪টা পরিবারের জন্য বরাদ্দ একটাই মাত্র টিউবওয়েল। বিজেপি জেতায় সবেধন নীলমনি এই টিউবওয়েলটিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার সকাল থেকেই জল নেই পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের (Panchayat Election 2023) বারাসত গ্রামে।
এই গ্রামের বাসিন্দা সন্ধ্যা বাগদীর অভিযোগ, 'গ্রামে রাস্তা নেই, জল নেই। একটাই টিউবওয়েল ছিল রাতের অন্ধকারে সেটা ভেঙে দিয়েছে। এর আমরা কী করব? আমার জল কোথা থেকে পাব?'
গ্রামের আরও এক বাসিন্দা বিজয় বাগদী বলেন, কীসের জন্য ভোট দেব আমরা? আমাদের ৩৪টি পরিবারের জন্য রাস্তা নেই, একটা মাত্র কল। আর ওদের মাত্র তিনটে পরিবারের জন্য সার্ব মার্শাবল পাম্প বসানো হচ্ছে। পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য কোনও সুবিধায় শাসকদলের লোকজন দিচ্ছে না।'
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তর্জা। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি এই ধরণের কাজকর্ম এখনই বন্ধ হওয়া দরকার।
যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ, সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা ঘিরে শোরগোল পড়েছে পাত্রসায়রের বারাসতে।
হিঙ্গলগঞ্জে নিখোঁজ বিজেপি প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল!