Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কল্যাণের এলাকায় পোস্টার পড়ল ‘সেটিং’ নিয়ে, উপরতলার ক্ষোভের আঁচ নীচ পর্যন্ত গড়াচ্ছে?

অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শ্রীরামপুরের সাংসদের একসঙ্গে ছবি তোলার জেরেই হয়তো এই পোস্টার! গত কয়েকদিন ধরে কল্যাণ দৃশ্যত দলের বিভিন্ন কর্মসূচী থেকে একটু দূরে দূরে থাকছেন। 

কল্যাণের এলাকায় পোস্টার পড়ল ‘সেটিং’ নিয়ে, উপরতলার ক্ষোভের আঁচ নীচ পর্যন্ত গড়াচ্ছে?

শেষ আপডেট: 12 August 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছর কয়েক আগে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছিল—আর নয় কল্যাণ, অকল্যাণ থেকে মুক্তি চাই। এবার কল্যাণের নির্বাচন কেন্দ্রে ফের পোস্টারের ছড়াছড়ি। তাতে লেখা ‘সেটিং’! কেন সেটিং, কীসের সেটিং তা নিয়ে কৌতূহলের স্রোত বইছে জেলায়।

অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শ্রীরামপুরের সাংসদের একসঙ্গে ছবি তোলার জেরেই হয়তো এই পোস্টার! গত কয়েকদিন ধরে কল্যাণ দৃশ্যত দলের বিভিন্ন কর্মসূচী থেকে একটু দূরে দূরে থাকছেন। সোমবার এসআইআর নিয়ে তৃণমূল সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করেন। পুলিশের বাধায় মহুয়া মৈত্র, মিতালী বাগ সহ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। সে সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সেই বিক্ষোভে তাঁকে দেখা যায়নি। পরে অবশ্য বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন,'সব কুচ কল্যাণ হ্যায় তো'? শ্রীরামপুর সাংসদ জানান সব কল্যাণই আছে। তাঁদের সেই ছবি নিয়ে খবর হতেই,কল্যাণের সংসদ এলাকায় 'সেটিং' পোস্টার পড়ল কিনা তা নিয়ে চলছে আলোচনা।

দলের মধ্যে আরও গুঞ্জন রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীভাবে দিল্লিতে বড় সরকারি বাংলো পেলেন তা নিয়েও কেউ কেউ সন্দিহান। তাঁদের মতে, কল্যাণ রাজ্যে মন্ত্রী ছিলেন না। কেবল চার বারের সাংসদ। সেই হিসাবে দিল্লিতে টাইপ সেভেন বা টাইপ এইট বাংলো পাওয়া কঠিন। সেটিং না হলে এ সম্ভব নয়।

কদিন আগে লোকসভায় তৃণমূল নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় দলের বৈঠকে বেছে নেওয়া হয়েছে। তার পরই মুখ্য সচেতকের পদ ছেড়েছেন কল্যাণ। শুধু পদ ছাড়া নয়, কল্যাণ তার পর সংবাদমাধ্যমে যে ধরনের কথা বলেছিলেন, তা কালীঘাটের পছন্দ হয়নি বলেই মনে করা হয়। তাই অভিষেক কল্যাণকে ইস্তফা ফিরিয়ে নেওয়ার কথা বললেও, দিদি তা গ্রহণ করে নেন এবং কল্যাণকে মুখ্য সচেতক পদের দায়িত্ব থেকে অব্যহতি দেন।

তৃণমূলের অনেকের মতে, কল্যাণের এই ইস্তফাতেই তাই তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্খা প্রকাশ পেয়ে গেছে। হয়তো কল্যাণ আশা করেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর তাঁকে লোকসভার নেতা করা হবে। কিন্তু তা হয়নি। বরং এতে উল্টে কল্যাণ সম্পর্কে দলের একাংশ বিরক্ত। অতীতেও দেখা গিয়েছে, কল্যাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব বা কিছু নিয়ে প্রশ্ন করলেই দলের একাংশ রে রে করে ওঠে। এবারও হয়তো তাঁরাই সেটিং পোস্টার সাঁটিয়েছেন।

সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন, "তৃণমূল বিজেপির সেটিং পশ্চিমবঙ্গে একটি চর্চিত বিষয়। তাদের সেটিং আছে বলেই এত দুর্নীতির কোনও বিচার হয় না। দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্তদের বল ভরসার জায়গাই হল অপরাধ যাই করি সেটিং আছে কিছু হবে না।"

তৃণমূলের সঙ্গে সিপিএমের সেটিং এ দাবি তুলে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, "গত ৯ অগস্ট সিপিএমের সঙ্গে তৃণমূলের সেটিং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার বাবা-মাকে মারল,সাধারণ মানুষের উপর অত্যাচার চালাল, সেই মিছিলে সিপিএম হাঁটল না। সিপিএম ওইদিনে বিকেলে আরেকটি মিছিল করল সেখানে পুলিশের কোনও বাধা ছিল না। সিপিএমের সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলেই অভয়াকাণ্ডে আন্দোলনকে ভুল পথে চালনা করা হচ্ছে।"

তবে গতকালের ঘটনার ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য নিয়ে  নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করেছেন শ্রীরামপুর সাংসদ। তিনি লেখেন, আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত ২০১৪ সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ( অধিকাংশ প্রস্তাব আমার ছিল) বাবা খড়গ সিং মার্গে নব নির্বাচিত সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাঁদের বসবাসের জন্য বাংলো অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না,অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল ১০ টায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং সাড়ে দশটায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে  আমাদের দল SIR কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি OBC সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম। যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই,তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যাঁরা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাঁদের উদ্দ্যেশে বলি গত নির্বাচনে  আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণ দেবতার এবং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস,সততা এবং আন্তরিকতা বর্তমান। ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য  প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে।"


```