Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গায়ে কেরোসিন তেল ঢেলে হাইকোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার! চাঞ্চল্য

ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত তাঁদের আটকায় এবং প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গায়ে কেরোসিন তেল ঢেলে হাইকোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার! চাঞ্চল্য

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 August 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) গেটের সামনে চাঞ্চল্যকর ঘটনা। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার ((Two women , attempt suicide)। সময়মতো তৎপরতা দেখিয়ে তাঁদের মৃত্যুমুখ থেকে রক্ষা করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য ওই দুই মহিলা। ২০১৭ সালে গড়ে ওঠা এই সমবায়ে চলতি বছর অর্থাৎ ২০২৫-এ নির্বাচন হয়। অভিযোগ, ওই নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমবায় কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি।

শুধু তাই নয়, অভিযোগ আরও গুরুতর। বহু বছর ধরে মোটা সুদের লোভ দেখিয়ে ওই সমবায় সংস্থা থেকে টাকা সংগ্রহ করেছে। কিন্তু সময়মতো সেই টাকা ফেরত দেয়নি। একাধিকবার দাবি জানিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ দুই দুই মহিলা মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের গেটের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত তাঁদের আটকায় এবং প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয় হয় চিকিৎসার জন্য। পরে তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই ঘটনায় হাইকোর্ট চত্বরে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, জমে যায় কৌতূহলী মানুষের ভিড়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমবায় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছে প্রশাসন।


```