আরজি কর মামলায় সিবিআই তদন্তের সন্তুষ্ট নয় নিহত তরুণী চিকিৎসকের পরিবার। আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই চার্জশিটের উপরে অনাস্থা প্রকাশ করেন তাঁরা।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 12 August 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। রাজ্যের হলফনামার জবাব হিসেবে হলফনামা জমা দিতে চেয়ে আবেদন জানান পরিবারের আইনজীবী। আগামী ২৭ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরজি কর মামলায় সিবিআই তদন্তের সন্তুষ্ট নয় নিহত তরুণী চিকিৎসকের পরিবার। আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই চার্জশিটের উপরে অনাস্থা প্রকাশ করেন তাঁরা।
এই মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ। আগামী ১৯ অগস্টের মধ্যে জবাবী হলফনামা জমা দিতে হবে তাঁদের। এরপরই মামলার পরবর্তী শুনানি হবে।
গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। কলকাতা পুলিশ তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেফতার করে। তবে নির্যাতিতার পরিবারের তরফে অসন্তোষ জানানো হয়।
পরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘসময়ের তদন্তের পরও সঞ্জয় ছাড়া আর কেউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই, এই অভিযোগ এনে ফের অসন্তোষ প্রকাশ করেন নির্যাতিতার পরিবার।