আইনজীবীদের মতে, জামিন পেলেও মামলা থেকে এখনও অব্যাহতি পাননি তাঁরা। বিচারপ্রক্রিয়া চলবে যথারীতি।

ফাইল ছবি।
শেষ আপডেট: 5 August 2025 16:20
দ্য ওয়াল ব্যুরো: ভোট-পরবর্তী হিংসার (Post-poll violence case) মামলায় অভিযুক্ত ইন্সপেক্টর রত্না সরকার ও এক হোমগার্ডকে (Home guard) শর্তসাপেক্ষ জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার এই নির্দেশ দেন।
নির্বাচনের পর রাজ্যের একাধিক এলাকায় ছড়িয়েছিল অশান্তি। সেই পর্বেরই একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইন্সপেক্টর রত্না সরকার ও সংশ্লিষ্ট হোমগার্ড। তাঁদের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়া এবং প্রশাসনিক দায়িত্বে গাফিলতির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তে নেমে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় দু’জনকে।
হাইকোর্টে জামিনের আবেদন জানান অভিযুক্তেরা। এদিন বিচারপতি তাঁদের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁদের। আদালতে নির্দিষ্ট তারিখে হাজিরা দিতে হবে নিয়ম মেনে। কোনও ভাবেই মামলার সাক্ষীদের প্রভাবিত করা চলবে না। পাশাপাশি, আদালতের অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকা ত্যাগও করতে পারবেন না অভিযুক্তেরা।
আইনজীবীদের মতে, জামিন পেলেও মামলা থেকে এখনও অব্যাহতি পাননি তাঁরা। বিচারপ্রক্রিয়া চলবে যথারীতি। আগামী শুনানিতে আদালত পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেবে।