Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আরজি করের পড়ুয়ার রহস্যমৃত্যু: লোকেশন ট্র্যাক করে 'প্রেমিক'কে গ্রেফতার করল পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতের বাড়ি পুরুলিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল বলে জানা গেছে। গত সোমবার তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে আসেন। একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। 

আরজি করের পড়ুয়ার রহস্যমৃত্যু: লোকেশন ট্র্যাক করে 'প্রেমিক'কে গ্রেফতার করল পুলিশ

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 00:13

দ্য ওয়াল ব্যুরো: মালদহে আরজি করের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যুকে (RG Kar Student Death) কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনে পরিবার। তার ভিত্তিতেই শনিবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া (Malda Medical College Student)। তদন্তে নেমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁকে প্রথমে আটক করা হয়। একটানা জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।  

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতের বাড়ি পুরুলিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল। গত সোমবার তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে আসেন। একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখানেই শুক্রবার অসুস্থ হয়ে পড়েন আরজি করের চিকিৎসক পড়ুয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় তাঁর।

মৃতার পরিবারের দাবি, তাঁদের ফোন করে বলা হয় মেয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। সেখানে পৌঁছে তাঁরা দেখেন, তাঁর মুখ দিয়ে গ্যাজলা মতো কিছু বেরোচ্ছিল। প্রেমিকের বিরুদ্ধে কিছু খাইয়ে দিয়ে মেয়েকে খুনের অভিযোগ এনেছে পরিবার।

মৃতার মা দাবি করেছেন, দুজনে গোপনে পুরীর জগন্নাথ মন্দিরে বিয়েও করেছিলেন। এরমধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তারপরই সম্পর্কে তিক্ততা বাড়ে। দুজনের প্রায়ই ঝগড়া হত। সেই থেকেই হয়তো তরুণীকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে। তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না বলেও দাবি তাঁর।


```