Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মহালয়া থেকে যান চলাচলে কড়াকড়ি, কোন দিন কখন বন্ধ পণ্যবাহী গাড়ি? ভিড় সামলাতে বিজ্ঞপ্তি পুলিশের

হালকা গাড়ি যাদের ওজন ১৬০০ কেজির কম, মহালয়ার দিন বিকেল ৪টা থেকে চলাচল করতে পারবে। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ৩টে পর্যন্ত এদের ছাড় থাকবে। বন্দরমুখী গাড়ির ক্ষেত্রেও দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হবে।

মহালয়া থেকে যান চলাচলে কড়াকড়ি, কোন দিন কখন বন্ধ পণ্যবাহী গাড়ি? ভিড় সামলাতে বিজ্ঞপ্তি পুলিশের

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 September 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় দুর্গাপুজোর ভিড় সামলাতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ (Traffic Rules For Puja)। এই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি। এবার মহালয়ার দিন থেকেই এই কড়াকড়ি শুরু হচ্ছে। 

সাধারণত রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে ভারী ট্রাক ও গাড়ি শহরে ঢুকতে পারে। কিন্তু ২১ সেপ্টেম্বর মহালয়ার (Mahalaya) ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী যান ঢুকতে পারবে না (Kolkata traffic restrictions)। তবে জরুরি পরিষেবার গাড়িগুলিকে অবশ্যই ছাড় দেওয়া হবে।

তৃতীয়া (২৫ সেপ্টেম্বর) থেকে নবমী, সকাল থেকে রাত পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। তৃতীয়ার দিন সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। চতুর্থীতে সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত, পঞ্চমীতে সকাল ৮টা থেকে রাত ২টো পর্যন্ত, ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৩টে পর্যন্ত, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকাল ৭-৮টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত ভারী গাড়ির প্রবেশ নিষিদ্ধ।

হালকা গাড়ি যাদের ওজন ১৬০০ কেজির কম, মহালয়ার দিন বিকেল ৪টা থেকে চলাচল করতে পারবে। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ৩টে পর্যন্ত এদের ছাড় থাকবে। বন্দরমুখী গাড়ির ক্ষেত্রেও দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হবে (Durga Puja traffic rules)।

দশমী থেকে চতুর্দশী (২-৫ অক্টোবর) প্রতিমা নিরঞ্জনের দিনগুলোতেও সকাল ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত একই বিধিনিষেধ বলবৎ থাকবে। লক্ষ্মীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্যও ৭-৮ অক্টোবর সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে। তবে অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি, মাছ, তেল ইত্যাদি জরুরি পণ্য বহনকারী গাড়িগুলিকে এই  নির্দেশের বাইরে রাখা হয়েছে। এছাড়া উৎসবের দিনগুলিতে বেশ কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ বা একমুখী করা হবে যাতে দর্শনার্থীদের সমস্যা না হয়।


```