Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারী শক্তির ‘রূপান্তরে’র গল্প বলবেন দিন্দা, এবছর ফের চমক দিতে সাজছে নলিন সরকার স্ট্রিট

উত্তর কলকাতার জনপ্রিয় নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজোয় এবারের থিম ‘রূপান্তর’। শিল্পী সনাতন দিন্দার সৃজনে ফুটে উঠবে নারী শক্তির পরিবর্তন ও মুক্তির কাহিনী।

নারী শক্তির ‘রূপান্তরে’র গল্প বলবেন দিন্দা, এবছর ফের চমক দিতে সাজছে নলিন সরকার স্ট্রিট

নলিন সরকারের পুজো সাজছে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই চমক, আর সেই চমকের অন্যতম কেন্দ্র উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট। বেশ কিছু বছর ধরে নানা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই পুজো উদ্যোক্তারা। এবারের থিম সমাজে নারী শক্তির ‘রূপান্তরে’র গল্প। উদ্যোক্তাদের দাবি, এই থিম দর্শনার্থীদের মুগ্ধ করবেই।

প্রাচীন প্রবাদ ‘সংসার সুখী হয় রমনীর গুণে’ ২০২৫-এ অনেকটাই বদলে গেছে। বর্তমানে মহিলারা শুধু ঘরেই আবদ্ধ নন, সংসার সামলানোর পাশাপাশি দিব্যি এগিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রেও। পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডি ভেঙে মহিলাদের এই মুক্তির কাহিনিই ফুটে উঠছে এবারের থিমে। শিল্পী সনাতন দিন্দা স্পষ্ট বলেছেন, ‘মহিলারা স্বাধীন, তাদের কেন নিয়মের বেড়াজালে বেঁধে রাখা হবে? তাই এই থিম এক রকম মুক্তির রূপান্তর।’

শুধু থিম ভাবনা নয়, প্রতিমার সাজেও থাকছে বিশেষ চমক। এবারে দশভূজার বদলে দেখা যাবে ১৮ হাতে ভর করে দাপিয়ে বেড়াচ্ছেন মা দুর্গা। উদ্যোক্তারা জানাচ্ছেন, সমাজে নারীর বহুমুখী ভূমিকার প্রতিফলনই থাকবে এই অভিনব প্রতিমায়।

এসব ছাড়াও এবার প্রথম উত্তর কলকাতায় মণ্ডপ সাজাচ্ছেন সনাতন দিন্দা। তাঁর কাজ মানেই অভিনব ভাবনা, রঙের খেলা-সহ আরও অনেক কিছু। সেসবই ফুটে উঠতে চলেছে নলিন সরকার স্ট্রিটেও।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। হাতিবাগান চত্বরে গেলে, আপনিও ঘুরে আসতে পারেন এই মণ্ডপ থেকে।


```