Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজোর আগে ভাড়া বাড়ানোর দাবি অ্যাপ ক্যাব চালকদের

চালক সংগঠনগুলির দাবি, বর্তমান ভাড়ার কাঠামোয় কাজ করা সম্ভব হচ্ছে না। ফলত শহরের রাস্তায় প্রায় ৪০ শতাংশ ক্যাব প্রতিদিন নামছেই না। পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে নতুন শাটল পরিষেবা এবং শহরতলিতে বেড়ে ওঠা টোটো।

দুর্গাপুজোর আগে ভাড়া বাড়ানোর দাবি অ্যাপ ক্যাব চালকদের

কলকাতা অ্যাপ ক্যাব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 September 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Puja) আর দু’সপ্তাহ বাকি। কলকাতার (Kolkata) রাস্তায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে অ্যাপ ক্যাব (App Cab) চালকদের মধ্যে। দাবি, উৎসবের মরশুমে তাঁদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকার ও সংস্থাগুলিকে ভাড়া (Price Hike) পুনর্গঠন করতে হবে।

প্রতি বছরই দুর্গাপুজোতে কলকাতা ও আশপাশ মিলিয়ে ৩,০০০-রও বেশি প্যান্ডেল (Durga Puja Pandal) তৈরি হয়। উৎসবকে কেন্দ্র করে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বাজার গড়ে ওঠে। এমন সময়ে বাড়তি আয় প্রত্যাশা স্বাভাবিক বলে জানাচ্ছেন চালকেরা। তাঁদের বক্তব্য, “অটোতেও তো উৎসবের সময়ে ভাড়া বাড়ে। তাহলে অ্যাপ ক্যাব চালকদের জন্য কেন কোনও ব্যবস্থা থাকবে না?”

বৃহস্পতিবার সল্টলেকে উবারের দফতরে একটি দাবি-সনদ জমা দিয়েছেন চালকেরা। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে—

  • এসি ক্যাবের ভাড়া ন্যূনতম প্রতি কিলোমিটারে ৩০ টাকা
  • নন-এসি ক্যাবের জন্য ২৫ টাকা
  • বাইক ট্যাক্সির জন্য ১২ টাকা

চালকদের অভিযোগ, চার সিটার ক্যাবের জন্য প্রতিদিন ৯৯ টাকা এবং সেভেন সিটারের জন্য ২১৬ টাকা ভেন্ডরদের দিতে হয়। এতে তাঁদের রোজগারে বড়সড় টান পড়ছে। এক চালকের কথায়, ‘‘প্রতিদিন প্রায় ২ হাজার টাকা রোজগার করি। কিন্তু তার বড় অংশ জ্বালানি খরচে চলে যায়। আগে কমিশন পেতাম, এখন সেটাও বন্ধ।’’

চালক সংগঠনগুলির দাবি, বর্তমান ভাড়ার কাঠামোয় কাজ করা সম্ভব হচ্ছে না। ফলত শহরের রাস্তায় প্রায় ৪০ শতাংশ ক্যাব প্রতিদিন নামছেই না। পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে নতুন শাটল পরিষেবা এবং শহরতলিতে বেড়ে ওঠা টোটো। চালকেরা চাইছেন, এগুলিকে অ্যাপ পরিষেবার বাইরে রাখা হোক। পাশাপাশি আগের মতো পুল সিস্টেমও ফিরিয়ে আনার দাবি তুলেছেন তাঁরা।

অনেকেই জানিয়েছেন, যাত্রীসাথী প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেছিলেন। তবে সেখানেও যাত্রীদের সস্তায় সহজ পরিষেবা মিললেও চালকদের লাভ তেমন হচ্ছে না। চালকদের দাবি, ভাড়ার কাঠামোয় অবশ্যই ক্যানসেলেশন চার্জ এবং ওয়েটিং চার্জ যুক্ত করতে হবে।

আরও একটি বড় সমস্যা— ব্যক্তিগত নম্বর প্লেটকে বাণিজ্যিক হলুদ প্লেটে রূপান্তর করতে দেরি হচ্ছে। এর কারণ হিসেবে দেখানো হচ্ছে অসমাপ্ত ঋণ পরিশোধ। চালকেরা চান, দ্রুত এই জটিলতা মেটাক আরটিও। বাইক ট্যাক্সির ক্ষেত্রেও তাঁদের দাবি, কেবল বাণিজ্যিক প্লেটধারীরাই যাত্রী তুলতে পারবেন।

চালক সংগঠনের হুঁশিয়ারি, আগামী এক সপ্তাহের মধ্যে দাবিগুলি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি রাস্তায় অ্যাপ ক্যাবই মিলবে না, এই হুমকিও দেওয়া হয়েছে।


```