Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অ্যাপ ক্যাবের ভাড়া বাড়তে পারে দ্বিগুণ, ট্রিপ বাতিলেও হবে জরিমানা! কী কী নতুন নিয়ম আসছে?

সমস্ত রাজ্যকে এই সংশোধিত গাইডলাইনস জারি হওয়ার তিন মাসের মধ্যে গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। চাইলে রাজ্যগুলি তাদের নিজস্ব অতিরিক্ত বিধিও অন্তর্ভুক্ত করতে পারবে।

অ্যাপ ক্যাবের ভাড়া বাড়তে পারে দ্বিগুণ, ট্রিপ বাতিলেও হবে জরিমানা! কী কী নতুন নিয়ম আসছে?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 July 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: ওলা ও উবারের মতো ক্যাব সংস্থা এখন থেকে পিক আওয়ারে সর্বোচ্চ বেস ভাড়ার দ্বিগুণ পর্যন্ত চার্জ নিতে পারবে। আগের নিয়মে এই সীমা ছিল ১.৫ গুণ। অন্যদিকে, অফ-পিক আওয়ারে চার্জ কমে বেস ভাড়ার অন্তত ৫০ শতাংশ পর্যন্ত নামতে পারে।

মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে নতুন ‘মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫’ (MVAG 2025) প্রকাশ করা হয়েছে। এতে পরিষ্কার করে বলা হয়েছে, কোনও যাত্রা নির্দিষ্ট কারণ ছাড়া বাতিল করলে চালককে ভাড়ার ১০ শতাংশ (তবে ১০০ টাকার বেশি নয়) জরিমানা দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য যাত্রীদের ক্ষেত্রেও।

মন্ত্রক জানিয়েছে, সমস্ত রাজ্যকে এই সংশোধিত গাইডলাইনস জারি হওয়ার তিন মাসের মধ্যে গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। চাইলে রাজ্যগুলি তাদের নিজস্ব অতিরিক্ত বিধিও অন্তর্ভুক্ত করতে পারবে।

কী বলছে সরকার?
নতুন নির্দেশিকার উপধারা ১৭.১ অনুযায়ী, ‘গাড়ির ক্যাটেগরি বা ক্লাস অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য সরকার ভাড়া নির্ধারণ করবে, সেটিই অ্যাগ্রিগেটরের বেস ভাড়া হিসেবে গণ্য হবে।’ আরও বলা হয়েছে, বেস ভাড়া নির্ধারণ করা হবে ন্যূনতম তিন কিলোমিটার যাত্রার জন্য। এর মধ্যে থাকবে যাত্রী না থাকা অবস্থায় গাড়ি চলাচল এবং যাত্রী তুলতে গিয়ে খরচ হওয়া জ্বালানি ও সময়।

কতটা চার্জ করা যাবে?
সরকার জানিয়েছে, অ্যাগ্রিগেটররা বেস ভাড়ার কমপক্ষে ৫০% পর্যন্ত ছাড় দিতে পারবে অফ-পিক সময়ে। আবার, পিক আওয়ারে তারা বেস ভাড়ার দ্বিগুণ পর্যন্ত ডায়নামিক প্রাইসিং নিতে পারবে।

তবে নির্দিষ্ট শর্তও থাকছে, যদি কোনও রাইড তিন কিলোমিটার বা তার কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ‘ডেড মাইলেজ’-এর চার্জ ধার্য করা যাবে। সাধারণভাবে যাত্রা শুরুর জায়গা থেকে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত দূরত্ব হিসেবেই ভাড়া নেওয়া যাবে।

নতুন গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক যাত্রীর জন্য অ্যাগ্রিগেটরকে কমপক্ষে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা নিশ্চিত করতে হবে।


```