Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুঁজে খুঁজে সব কথা পড়তে হবে না আর! মেটা এআই দিয়ে সহজেই হবে হোয়াটসঅ্যাপ চ্যাটের সামারি

হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে চ্যাটের জগতে বড় পরিবর্তন আনতে চলেছে। কিন্তু কতোটা সঠিক তথ্য প্রদান করে সেটা দেখার।

খুঁজে খুঁজে সব কথা পড়তে হবে না আর! মেটা এআই দিয়ে সহজেই হবে হোয়াটসঅ্যাপ চ্যাটের সামারি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 June 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: অসংখ্য আনরিড মেসেজ দেখে দিশেহারা হচ্ছেন? এবার আর নয়। হোয়াটসঅ্যাপ নিয়ে এল একেবারে নতুন ফিচার, এআই-চালিত মেসেজ সামারিজ (Message Summaries)। এই সুবিধা ব্যবহার করে আর আলাদা করে প্রতিটা মেসেজ খুলে পড়তে হবে না। মেটার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (Meta AI) এখন থেকে এক ঝলকে বলে দেবে কে কী লিখেছেন, কোন চ্যাটে কী চলছে।

এখন কোথায় পাওয়া যাবে এই ফিচার?

বর্তমানে এই ফিচার শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে এবং ইংরেজি ভাষায়। তবে মেটা জানিয়েছে, খুব শীঘ্রই অন্যান্য দেশ এবং ভাষাতেও এই সুবিধা চালু হবে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

আপনি চাইলে মেটা এআই-কে নির্দিষ্ট কোনও ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের মেসেজ সারাংশ তৈরি করতে বলতেই পারেন। মেটা এআই সেই অনুযায়ী বুলেট পয়েন্টে সারাংশ বানিয়ে দেবে, যাতে আপনি ঝটপট বুঝে নিতে পারেন মেসেজের আসল কথা।

টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিশেষ ফিচার কাজে দেবে যেসব গ্রুপে মেসেজের বন্যা বয়ে যায়, সেখানে গুরুত্বপূর্ণ কথা বেছে নিতে।

গোপনীয়তা কীভাবে রক্ষা হবে?

মেটা দাবি করেছে, এই সারাংশ তৈরি হচ্ছে প্রাইভেট প্রসেসিং নামক প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ সার্ভারে কোনও মেসেজ বা সারাংশ পাঠানো হয় না। মেটা বা হোয়াটসঅ্যাপ কেউই সেই মেসেজ বা সারাংশ দেখতে পায় না। এমনকি এআই নিজেও এই তথ্য ‘মনে রাখে’ না বা শেখে না।

এই ফিচার ব্যবহার করলে বাকিরা তা জানতে পারবে না। আপনি যদি কোনও গ্রুপ চ্যাটে সারাংশ তৈরি করান, তাও চুপচাপ হবে, অন্য কেউ নোটিফিকেশন পাবে না। সবটাই সম্পূর্ণ ব্যক্তিগত।

তবে এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে না। ব্যবহারকারীকেই সেটিংসে গিয়ে 'অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি' অপশনে ফিচারটি চালু করতে হবে। আপনি চাইলে নির্দিষ্ট কয়েকটি চ্যাটেই এই সুবিধা সীমাবদ্ধ রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে চ্যাটের জগতে বড় পরিবর্তন আনতে চলেছে। কিন্তু কতোটা সঠিক তথ্য প্রদান করে সেটা দেখার।


```