Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Google Pixel 10 সিরিজে এবার অ্যান্ড্রয়েড ১৬-সহ এআই স্পেসিফিকেশনের চমক, ভারতে আসছে কবে?

আপাতত সবার চোখ রয়েছে Pixel 10 সিরিজের দিকে। এর সঙ্গেই আসবে Android 16-এর ফাইনাল ভার্সন।

Google Pixel 10 সিরিজে এবার অ্যান্ড্রয়েড ১৬-সহ এআই স্পেসিফিকেশনের চমক, ভারতে আসছে কবে?

শেষ আপডেট: 9 June 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গুগল (Google)-এর অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ‘I/O 2025’-এ প্রকাশ্যে এসেছে Android 16। ডেভেলপার ও বিটা ইউজাররা নতুন এই অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই হাতে পেলেও এখন সবার চোখ রয়েছে Pixel 10 সিরিজের দিকে। এর সঙ্গেই আসবে Android 16-এর ফাইনাল ভার্সন।

Pixel 10-এর ডিজাইন ও ডিসপ্লেতে কী নতুন থাকছে?
নতুন পিক্সেলের ডিজাইনে বড়সড় বদল না আসলেও, কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। Pixel 10 সিরিজের ডিজাইন অনেকটাই Pixel 9-এর মতোই থাকবে, যেমন- ফ্ল্যাট এজ, হরাইজন্টাল পিল সাইজের ক্যামেরা বার ইত্যাদি। সিম ট্রে উঠে যেতে পারে ফোনের ওপর দিকে। আসতে পারে কিছু নতুন রঙের অপশন যেমন- আল্ট্রা ব্লু, লিমোনসেলো, আইরিশ এবং স্মোকি গ্রিন।

Pixel 10-এর বেস মডেলেই এবার থাকতে পারে টেলিফটো লেন্স — যা আগে শুধুমাত্র প্রো মডেলে দেখা যেত। যদিও রিপোর্ট বলছে যে, মূল ও আল্ট্রাওয়াইড সেন্সর কিছুটা ছোট ও কম শক্তিশালী হবে আগের তুলনায়। তবে গুগলের ফটোগ্রাফি ফিচার এই ঘাটতি পুষিয়ে দিতে পারে।

Pixel 10 Pro ও 10 Pro XL-এ আগের মতোই থাকবে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, টেলিফটো ও সেলফি সেন্সর। Pro Fold মডেলে দেখা যেতে পারে Samsung GN8 সেন্সর, তবে টেলিফটো অপরিবর্তিত থাকবে এবং আল্ট্রাওয়াইড হতে পারে একটু কম শক্তিশালী।

সব মিলিয়ে, নতুন সিরিজে থাকবে AIএর ভিডিও স্ট্যাবিলাইজেশন, যেখানে একাধিক সেন্সরের ডেটা ব্যবহার করে ভিডিও হবে আরও স্মুথ।

Android 16 ও Gemini AI মিলিয়ে সবকিছু হবে আরও স্মার্ট:
Pixel 10 সিরিজ আসবে Android 16-সহ, যেখানে থাকবে Google-এর Gemini AI-র ইন্টিগ্রেশন। এতে ক্যামেরা ও ইমেজ এডিটিং টুলে থাকবে একাধিক এআই ফিচার, যেমন: Video Generative ML (AI দিয়ে ভিডিও এডিটিং), Speak-to-Tweak (ভয়েস কমান্ডে ছবি পরিবর্তন), Sketch-to-Image (আঁকা থেকে বাস্তব ছবি তৈরি)। পাওয়ার পারফরম্যান্স ও ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সমাধান আসবে বলে মনে করা হচ্ছে।

Pixel 10 ভারতে আসলে তার দাম কত হতে পারে?
গুগল যদিও আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করেনি, তবে সূত্র বলছে- Pixel 10 শুরু হতে পারে ৭৯,৯৯৯ টাকা থেকে। Pixel 10 Pro আসতে পারে ৯৯,৯৯৯ টাকা থেকে। Pixel 10 Pro XL মডেলের দাম ছাড়াতে পারে ১ লক্ষ। Pixel 10 Pro Fold ১,৩৬,৫০০ টাকার কাছাকাছি। (গতবারের তুলনায় সস্তা, যা ছিল ১,৭২,৯৯৯ টাকা)

প্রথমে অনুমান করা হয়েছিল যে Pixel 10 লঞ্চ হবে ১৩ আগস্ট (যেমন Pixel 9 হয়েছিল ২০২৪-এ)। তবে এখন নতুন রিপোর্ট বলছে যে ২৭ জুন লন্ডনে গুগল তাদের পিক্সেল পেন্টহাউস ইভেন্ট-এ প্রথম ঝলক দেখাবে সুপারফ্যানদের জন্য। তারপরই হবে অফিসিয়াল লঞ্চ। মনে করা হচ্ছে, অ্যাপল আইফোন ১৬ (Apple iPhone 16) আসার আগেই এটা বাজার ধরার একটা কৌশল হতে পারে।


```