Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WhatsApp Logout: হোয়াটসঅ্যাপে আসছে 'লগআউট' অপশন, ডেটা-চ্যাট এবার থেকে আরও সুরক্ষিত

এই ফিচার WhatsApp-কে অন্যান্য আধুনিক মেসেজিং অ্যাপকে আরও বেশি ফ্লেক্সিবল করে তুলবে। 

WhatsApp Logout: হোয়াটসঅ্যাপে আসছে 'লগআউট' অপশন, ডেটা-চ্যাট এবার থেকে আরও সুরক্ষিত

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

শেষ আপডেট: 29 May 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ ডিলিট নয়, এবার চাইলেই হোয়াটসঅ্যাপ (WhatsApp) থেকে লগআউট (log out) করা যাবে, তাও ডেটা না মুছে! গুরুত্বপূর্ণ এই ফিচার অবশেষে বাস্তব হতে চলেছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আসছে ‘Logout’ অপশন, যা ব্যবহারকারীদের ডেটা না মুছেই অ্যাকাউন্ট থেকে সাইন আউট করার সুযোগ দেবে। অর্থাৎ অ্যাপ আনইনস্টল বা অ্যাকাউন্ট ডিলিট না করেই এবার আপনি এই প্ল্যাটফর্ম থেকে ‘বিরতি’ নিতে পারবেন।

এখন পর্যন্ত, কেউ যদি হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চান, তাহলে একমাত্র উপায় অ্যাকাউন্ট ডিলিট করা বা অ্যাপ আনইনস্টল করে দেওয়া। এতে যেমন ডেটা হারানোর ঝুঁকি থাকে, তেমনই আবার ব্যবহার শুরু করাও জটিল হয়ে পড়ে। কিন্তু নতুন আপডেটে আসা লগআউট ফিচার সেই সমস্যারই সমাধান আনতে চলেছে।

নতুন ফিচারে কী থাকছে?

সূত্র বলছে, WhatsApp-এর নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সন (v2.25.17.37)-এ প্রথমবারের মতো এই ফিচারের ইঙ্গিত মিলেছে। যদিও এখনও এটি প্রকাশ্যে আসেনি, তবে Settings > Account মেনুতে এর অস্তিত্ব দেখা গেছে।

নতুন logout অপশনে থাকবে তিনটি পছন্দ:
১) Erase all Data & Preferences – এক ক্লিকে ডিভাইস থেকে সব চ্যাট, মিডিয়া ও সেটিংস মুছে যাবে।
২) Keep all Data & Preferences – আপনি লগআউট করতে পারবেন, কিন্তু সমস্ত ডেটা থাকবে আগের মতোই অক্ষত। আবার লগইন করলেই পাওয়া যাবে সব চ্যাট ও মিডিয়া।
৩) Cancel – কোনও পরিবর্তন না করে লগআউট প্রক্রিয়া বন্ধ করা যাবে।

ব্যবহারকারীদের জন্য কতটা উপকারী হবে এই পরিবর্তন?

এই ফিচার WhatsApp-কে অন্যান্য আধুনিক মেসেজিং অ্যাপকে আরও বেশি ফ্লেক্সিবল করে তুলবে। যাঁরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন বা আলাদা করে পার্সোনাল ও বিজনেস প্রোফাইল ব্যবহার করতে চান, তাঁদের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে চলেছে। এছাড়াও, যাঁরা সোশ্যাল মিডিয়া ডিটক্স নিতে চান বা সাময়িক বিরতি চান, তাঁদের জন্য এই ফিচার হবে আদর্শ।

যদিও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা (Meta) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিটা ভার্সনে ফিচারটি দেখা যাওয়ায়, শীঘ্রই এটি টেস্টারদের জন্য চালু হবে বলে মনে করা হচ্ছে। এরপর ধাপে ধাপে এটি পৌঁছবে সমস্ত ব্যবহারকারীর কাছে।

প্রযুক্তি মহলে ইতিমধ্যেই এই ফিচারকে স্বাগত জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের ‘অল অর নাথিং’ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট পলিসি নিয়ে বহুদিন ধরেই ব্যবহারকারীরা অসন্তুষ্ট ছিলেন। এই নতুন ফিচার সেই সমস্যা দূর করতে সাহায্য করবে।


```