Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অ্যাপে গাড়ি বুক করলেন মহিলা, ক্যাব চালিয়ে এলেন তাঁর টিম লিড! বেঙ্গালুরুতে কীভাবে ঘটল এমন?

কেউ একে বলেছেন ‘টিপিক্যাল বেঙ্গালুরু মোমেন্ট’, আবার কেউ মনে করছেন এটা শহরের স্টার্টআপ-সংস্কৃতির প্রতিচ্ছবি।

অ্যাপে গাড়ি বুক করলেন মহিলা, ক্যাব চালিয়ে এলেন তাঁর টিম লিড! বেঙ্গালুরুতে কীভাবে ঘটল এমন?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 May 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: চাকরি, স্টার্টআপ আর ব্যস্ত ট্র্যাফিকের শহর বেঙ্গালুরু। প্রতিদিনই সেখানে কিছু না কিছু নতুন কাহিনি বুনে চলেছে সিলিকন ভ্যালি। এক মহিলা উবার বুক করার পর দেখলেন, গাড়ি চালিয়ে এলেন তাঁর অফিসেরই টিম লিড!

এই গল্প শেয়ার হয়েছে এক্স-এ, যেখানে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দেখিয়ে বলা হয়েছে, ‘মজার ঘটনা কী জানো? আমি উবার বুক করলাম, আর যিনি আমাকে নিতে এলেন, তিনি তো আমারই টিম লিড!’ চ্যাট অনুযায়ী, সেই টিম লিড নিজেই জানিয়েছেন তিনি শখের বশে ক্যাব চালান, অর্থ উপার্জনের জন্য নয়। তাঁর কাছে একঘেয়েমি দূর করার এক রাস্তা এটা।

এই পোস্ট খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের নানারকম প্রতিক্রিয়ায় কমেন্টবক্স ভরে ওঠে। কেউ একে বলেছেন ‘টিপিক্যাল বেঙ্গালুরু মোমেন্ট’, আবার কেউ মনে করছেন এটা শহরের স্টার্টআপ-সংস্কৃতির প্রতিচ্ছবি- যেখানে কেউ সকালবেলা মিটিং করেন, আর বিকেলে হয়তো গাড়ি চালাচ্ছেন উবারে!

তবে সবাই কিন্তু সমানভাবে নেননি এই বিষয়টা। একজন প্রশ্ন তুলেছেন, ‘বেঙ্গালুরুর মানুষদের এত সময় কোথা থেকে আসে?’ আরও একজন লিখেছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিকে আটকে থেকেও একঘেয়েমির জন্য সময় পাওয়া যায়? ব্যাপারটা গোলমেলে লাগছে!’ অনেকেই মনে করেছেন কেউ যদি বাড়তি কিছু টাকা পাওয়ার কথা ভেবেই কাজটা করেন, তাতে সমস্যা কোথায়?

তবে এই ঘটনা শুধু বেঙ্গালুরুর মধ্যেই সীমাবদ্ধ নয়। হায়দরাবাদের তুলনাও টেনেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটা তো একদম ‘পিক হায়দরাবাদ মোমেন্ট’-ও হতে পারে!’

ঘটনাটি আপাতত অনলাইনে মজা সংক্রান্ত আলোচনার কেন্দ্রে। বেঙ্গালুরুতে সময় একঘেয়ে হলেও স্টার্টআপ-নগরী একবিন্দুও একঘেয়ে নয়। নানারকম গল্প ভেসে বেড়ায় শহর জুড়ে।


```