Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Road Accident: অ্যাপ ক্যাবের 'বেপরোয়া' গতির বলি বাইক চালক, সপ্তাহের শুরুতেই দুর্ঘটনা শহরে

এদিন ভোরবেলা হাওড়া থেকে কলকাতার (Kolkata Accident) দিকে আসছিল একটি বাইক। টি বোর্ডের মোড়ে পিছন থেকে আসা একটি অ্যাপ ক্যাব দাঁড়িয়ে থাকা বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। 

Road Accident: অ্যাপ ক্যাবের 'বেপরোয়া' গতির বলি বাইক চালক, সপ্তাহের শুরুতেই দুর্ঘটনা শহরে

অ্যাপ ক্যাব দুর্ঘটনা

শেষ আপডেট: 26 May 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম ব্যস্ত দিনেই মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়।  সোমবার কলকাতার টি বোর্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে (Road Accident)। প্রাণ হারিয়েছেন এক বাইক চালক (Bike Rider)। আহত হয়েছেন ঘাতক গাড়ির চালক সহ দুই যাত্রী। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরবেলা হাওড়া থেকে কলকাতার (Kolkata Accident) দিকে আসছিল একটি বাইক। টি বোর্ডের মোড়ে পিছন থেকে আসা একটি অ্যাপ ক্যাব দাঁড়িয়ে থাকা বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  সেইসময়ে অ্যাপ ক্যাবটি দ্রুত গতিতেই আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন চালক। ঘাতক গাড়িটি ডিভাইডারেও ধাক্কা মারে। আহত হয়েছেন ক্যাবের চালক-সহ যাত্রীরাও।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর জখম অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক অ্যাপ ক্যাবটিকে আটক করেছে পুলিশ। কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

বিগত কয়েক সময়ে শহরের বিভিন্ন জায়গায় অ্যাপ ক্যাবের দুর্ঘটনার (App Cab Accident) সংখ্যা বেড়েছে। গত মার্চ মাসে দুর্ঘটনার মুখে পড়ে একটি অ্যাপ ক্যাব। বেহালা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে ইস্টার্ন বাইপাসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে সজোরে ধাক্কা মারে ব্রেক ফেল করা গাড়ি। আহত হন যাত্রীরা।

তার আগে জানুয়ারি মাসে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি অ্যাপক্যাব। গাড়ির ভিতরে থাকা দুই যাত্রী এবং চালক গুরুতর জখম হয়েছিলেন।  


```