Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শীতে মাকালু শৃঙ্গ ছোঁয়া হল না পিয়ালির, অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী

পিয়ালি জানান, শীতকালে মাকালু অভিযানে পৃথিবীর কেউ এখনও সফল হয়নি। তাঁরা ক্যাম্প থ্রি পর্যন্ত কোনও রকমে পৌঁছে গিয়েছিলেন। তবে অনেক চেষ্টা করেও সামিটে পৌঁছনো যায়নি।

শীতে মাকালু শৃঙ্গ ছোঁয়া হল না পিয়ালির, অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 1 February 2026 13:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  গরমে পেরেছিলেন, কিন্তু শীতে মাকালু শৃঙ্গে পৌঁছতে পারলেন না। অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক। দুজন শেরপা নিখোঁজ হয়ে যাওয়ায় অভিযান বাতিল করেই ফিরতে হল।

গত ১৫ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালি। লক্ষ্য ছিল শীতকালে মাকালু পর্বত শৃঙ্গ জয়। কিন্তু এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এর আগে গরমে মাকালু, ধৌলাগিরি, লোৎসে, মানাসুলু, অন্নপূর্ণা, এভারেস্ট জয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে ডিসেম্বর-জানুয়ারির শীতে মাকালু অভিযানের অভিজ্ঞতা ছিল না।এই অভিযান ছিল খুবই কঠিন।

পিয়ালি বলেন, "ডিসেম্বর ও জানুয়ারি সময় মাকালু সামিটের জন্য গিয়েছিলাম। অভিযান খুব ভালো করেই এগোচ্ছিল।আমরা আলপাইন টেকনিকে অর্থাৎ কোনও দড়ি ছাড়া, কোনও রকম সেফটি ছাড়া শীতকালে মাকালু আরোহণ করছিলাম। কঠিন বরফের মধ্যে এই অভিযান শুরু হয়েছিল। ২০২৩ সালে গরমকালে মাকালু সামিট করেছিলাম। বাতাসে অক্সিজেন নেই,মাইনাস ৫০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রা ও ১৪০-১৫০ কিলোমিটার বেগে হাওয়ায় পর্বতে দাঁড়িয়ে থাকা কঠিন ছিল।"

তিনি জানান, শীতকালে মাকালু অভিযানে পৃথিবীর কেউ এখনও সফল হয়নি। তাঁরা ক্যাম্প থ্রি পর্যন্ত কোনও রকমে পৌঁছে গিয়েছিলেন। তবে অনেক চেষ্টা করেও সামিটে পৌঁছনো যায়নি। মাঝপথে তাঁর অক্সিজেন মাস্ক কাজ করছিল না। নেপালের শেরপা ও ইরানের পর্বতারোহী সামিট করে ফেরার পর তাদের মাস্ক নিয়ে তাঁর সামিট করার কথা ছিল। কিন্তু শেরপা ফুর্বা ওঙ্গেল ও ইরানের পর্বতারোহী আবুল ফজল গোজালি সামিট শেষ করে ২৭ হাজার ফুট উচ্চতায় নিখোঁজ হয়ে যান। দুজনকেই খুঁজে পাওয়া যায়নি।

তাঁদের উদ্ধারের জন্য চারজন শেরপা যান। মাঝখানে তাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়া এবং শেরপাদের ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পরে। তাঁদের সাহায্য করতে আরও একটা পাঁচজনের শেরপা টিম আসে। উদ্ধারে সাহায্য করার জন্য। হাওয়াতে ওপরের ক্যাম্পে তাঁবু ও সাতটি অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে নিয়ে চলে যায়।

পিয়ালি বলেন, "আমার সামিট সম্পূর্ণ হলে ভারতের জন্য একটা বড় সাফল্য হত। আমি এই অভিজ্ঞতার সাক্ষী হলাম। এটা আমার কাছে বড় ব্যাপার। ফের চেষ্টা করব। এমনিতেই বাড়ি বন্ধক দিয়ে ও ঋণ করে এই সামিট করতে এসেছিলাম। মানুষ আমার পাশে আছেন। এই অভিজ্ঞতা নিয়েই আগামী দিনে আবার পর্বত অভিযান করব।"


```