প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। লরির ধাক্কায় সেখানই ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেষ আপডেট: 14 February 2026 12:12
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। এই দুর্ঘটনার জেরে শনিবার সকালে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল ১২ নম্বর জাতীয় সড়ক।
শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাহাদুরপুরে। একটি পিক আপ ভ্যান দাঁড়িয়েছিল রাস্তার ধারে। সেই সময়েই দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার সজোরে পিক আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গাড়ির চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। লরির ধাক্কায় সেখানই ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এখনও মৃতের নাম পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। চালক এবং খালাসি পলাতক।
সাত সকালে এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। ঘাতক লরির চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।