Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তিনমাস বেতন না পেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে ধরনায় পার্শ্বশিক্ষক, জগাছায় শোরগোল

গরপা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক রামমোহন শীল অভিযোগ করেছেন, গত তিন মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না। স্কুলের প্রধান শিক্ষিকাকে জানিয়েও কোনও ফল মেলেনি। এরপরেই জেলা শিক্ষা দফতর, জেলাশাসক এমনকি শিক্ষামন্ত্রীকেও জানান তিনি। কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি।

তিনমাস বেতন না পেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে ধরনায় পার্শ্বশিক্ষক, জগাছায় শোরগোল

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 14 October 2025 19:09

দেবাশিস গুছাইত, হাওড়া

তিন মাস ধরে বেতন না পেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে ধরনায় বসলেন এক পার্শ্বশিক্ষক। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় শোরগোল পড়ল হাওড়ার জগাছা সার্কেলের এসআই অফিস চত্বরে।

গরপা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক রামমোহন শীল অভিযোগ করেছেন, গত তিন মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না। স্কুলের প্রধান শিক্ষিকাকে জানিয়েও কোনও ফল মেলেনি। এরপরেই জেলা শিক্ষা দফতর, জেলাশাসক এমনকি শিক্ষামন্ত্রীকেও জানান তিনি। কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি।

রামমোহনবাবু অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে এসআই অফিসে গিয়ে তিনি কেন বেতন বন্ধ রাখা হয়েছে জানতে চান। অভিযোগ, অফিসে তাঁকে এক ঘণ্টারও বেশি বসিয়ে রাখা হয়, কিন্তু কেউ তাঁর প্রশ্নের কোনও জবাব দেয়নি। এরপরেই অফিসের গেটের সামনে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে ধরনায় বসে পড়েন তিনি।

রামমোহনবাবু বলেন, “মাসে যে অল্প বেতন পাই, তাতেই সংসার চালানো কঠিন। তারউপর তিন মাস ধরে বেতন বন্ধ, ধার করে সংসার টানছি। স্ত্রী, বৃদ্ধ বাবা-মা, শাশুড়ি ও দুই সন্তান—সবার দায় আমার উপর। ছেলেকে কলেজে ভর্তি করাতে পারিনি। মেয়ের পড়াশোনাও বন্ধ। আর বাঁচার কোনও উপায় নেই।”

খবর পেয়ে সাংবাদিকরা এসআই অফিসে পৌঁছলে কর্মচারীরা জানান, সংশ্লিষ্ট অফিসার চলে গেছেন। পরে রামমোহন শীল অভিযোগ করেন, “সাংবাদিকরা আসার খবর পেয়ে এসআই ম্যাডাম পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছেন, কারণ তাঁর কাছে কোনও উত্তর নেই।” পরে অবশ্য ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পার্শ্বশিক্ষকের সঙ্গে আলোচনা করেন। আশ্বাস পেয়ে রামমোহন শীল আপাতত ধরনা তুলে নেন। তবে তিনি জানান, “যদি সমস্যা না মেটে, আবারও ধরনায় বসব।”

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাই বলেন, “পশ্চিমবঙ্গের শিক্ষার হাল আজ ভয়াবহ। শিক্ষকরা বেতন না পেয়ে রাস্তায় বসে স্বেচ্ছামৃত্যুর আবেদন করছেন। তিন মাস ধরে এক শিক্ষক মাইনে পাচ্ছেন না—এটা প্রশাসনের লজ্জা। মুখ্যমন্ত্রী কি এই অবস্থার দায় নেবেন?”


```