ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে কলেজের বাইরে ওই জঙ্গলেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 October 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে (College Stude) গণধর্ষণের ঘটনায় প্রকাশ্যে এল ভয়াবহ বর্ণনা। চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতা (Victim) যা জানিয়েছেন, তা আঁতকে দেওয়ার মতো।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই মেডিক্যাল ছাত্রী জানিয়েছেন, ঘটনার রাতে কলেজ চত্বরের বাইরে এক বন্ধুর সঙ্গে ডিনার (Dinner) করে ফেরার পথে একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের ধাওয়া করে। তাঁর কথায়, “দেখলাম, তিনজন ছিল। ওরা গাড়ি ফেলে আমাদের দিকে আসছে। আমরা ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে (Run Towards Jungle) শুরু করি। ওরা পিছন থেকে এসে আমাকে ধরে ফেলে, টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতরে।”
তিনি আরও জানান, “ওরা আমার ফোন ছিনিয়ে নিয়ে বলে, বন্ধুকে ডেকে আনতে। বন্ধু না এলে ওরা জঙ্গলের আরও ভিতরে নিয়ে যায়। আমি চিৎকার করলে বলে, যদি আওয়াজ করি তবে আরও লোককে ডেকে আনবে, তারাও একই কাজ করবে।”
ওড়িশার (Odisha) জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে কলেজের বাইরে ওই জঙ্গলেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন ওই কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী, একজন স্থানীয় হাসপাতালের কর্মী, আরেকজন পুরসভার অস্থায়ী কর্মী, এবং একজন বেকার যুবক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার চিকিৎসা চলছে, পাশাপাশি তাঁর মানসিক অবস্থার দিকেও নজর রাখছেন চিকিৎসকরা। মঙ্গলবারই ধৃতদের মধ্যে দু’জন - শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ পৌঁছয় বিজাড়া গ্রামে তাঁদের বাড়িতে। তদন্তকারীরা সেখান থেকে উদ্ধার করেছেন কিছু পোশাক (Clothes) যা শুক্রবার অর্থাৎ ঘটনার রাতে অভিযুক্তরা পরেছিল। ওই পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার (Forensic Exam) জন্য পাঠানো হবে। একই সঙ্গে আজই দুপুরে ধৃত দু’জনকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নিমাণ করিয়েছে।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, তাঁরা দ্রুত সম্ভব মেয়েকে ওড়িশায় (Odisha) নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান। তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তিনি আগের থেকে ভাল আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানান হয়েছে, সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে দুর্গাপুর কাণ্ড নিয়ে ১১ দফা সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) চিঠি পাঠিয়েছে তারা।