Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শিলিগুড়িতে অশালীন আচরণের অভিযোগে ছাঁটাই তৃণমূল নেত্রী, গণেশ পুজোর ভাসান ঘিরে অশান্তির ঘটনা

দু’টি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, শ্রাবণী দত্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, পুজোর ভাসান চলাকালীন তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন এবং দুর্ব্যবহার করেন।

শিলিগুড়িতে অশালীন আচরণের অভিযোগে ছাঁটাই তৃণমূল নেত্রী, গণেশ পুজোর ভাসান ঘিরে অশান্তির ঘটনা

ছবি ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 September 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: গণেশ পুজোর (Ganesh Puja) ভাসানকে কেন্দ্র করে শিলিগুড়িতে (Siliguri) জোর বিতর্ক। অভিযোগ, অপ্রকৃতিস্থ অবস্থায় স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণ ও মারধরে জড়ান তৃণমূলের মহিলা মেয়র পারিষদ শ্রাবণী দত্ত (TMC Leader Srabani Dutta)। এই ঘটনায় সরাসরি পদক্ষেপ করেছে দলও। মেয়র পারিষদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রাবণী দত্তকে।

রবিবার রাতে দলের স্থানীয় কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শ্রাবণী। অভিযোগ ওঠে মারধরেরও। এরপরই সোমবার রাতে সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব (Gautam Deb) ঘোষণা করেন, দলীয় কর্মীদের কথা মাথায় রেখেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঠিক কী হয়েছে

সম্প্রতি আশ্রমপাড়া এলাকার দু’টি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, শ্রাবণী দত্তকে কেন্দ্র করে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, পুজোর ভাসান চলাকালীন তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন এবং দুর্ব্যবহার করেন। ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে পুরনিগম ও দলীয় নেতৃত্ব।

জন্ম-মৃত্যু, মিড-ডে মিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে ছিলেন শ্রাবণী। তিনি অবশ্য অভিযোগ খারিজ করে বলেন, “আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, শাখা অফিস ভেঙে দেওয়া হয়েছে। বহিরাগতরা এই কাজ করেছে। আমি দলের কাছে সবটা খতিয়ে দেখার অনুরোধ করেছিলাম। তবু দল যা সিদ্ধান্ত নিয়েছে, তা শিরোধার্য।”

অন্যদিকে, মেয়র গৌতম দেব স্পষ্ট জানান, “এই ঘটনা অনভিপ্রেত। দলের সম্মান রক্ষার স্বার্থেই শ্রাবণী দত্তকে এমআইসি পদ থেকে সরানো হয়েছে। নতুন কাউকে মনোনীত না করা পর্যন্ত চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ডিপার্টমেন্ট আমার দায়িত্বেই থাকবে।”

শিলিগুড়ি পুরনিগমে এই সিদ্ধান্তে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে আলোড়ন। দলীয় সূত্রে বার্তা স্পষ্ট - অশোভন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।


```