Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাকেশের গ্রেফতারি চাই! বিধানসভার সামনে দাবি কংগ্রেস কর্মীদের, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ

বিধানসভার সামনে একদল কংগ্রেস কর্মী বিক্ষোভ শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি হয় তাঁদের।

রাকেশের গ্রেফতারি চাই! বিধানসভার সামনে দাবি কংগ্রেস কর্মীদের, চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 September 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে বিধানসভার সামনে একদল কংগ্রেস কর্মী বিক্ষোভ শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি হয় তাঁদের। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে প্রতিবাদী কংগ্রেস কর্মীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তাঁদের আটক করেছে তাঁরা।

কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের (Congress) সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কলকাতার (Kolkata) প্রদেশ কংগ্রেস দফতরেও চলে (Pradesh Congress Office) বিজেপির (BJP) তাণ্ডব। এই ঘটনায় গ্রেফতার (Rakesh Sing Son Arrest) করা হয়েছিল বিজেপি নেতা রাকেশ সিংহের (Rakesh Singh) ছেলে শিবম সিংকে। কিন্তু তিনি এখনও 'পলাতক'। সেই প্রেক্ষিতেই তাঁর গ্রেফতারির দাবি তুলেছে কংগ্রেস।

কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে  লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি (Rahul Gandhi)-সহ একাধিক ব্যানার, পোস্টার ধ্বংস করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রদেশ কংগ্রেস এর তীব্র নিন্দা করেছে। এই ইস্যুতে মুখ খুলে কড়া হুঁশিয়ারিও দেন অধীর রঞ্জন চৌধুরী। বলেন, ''কংগ্রেস এর মোকাবিলা করবে। কোনও পার্টির মস্তানি মানব না।''

নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হবে - কংগ্রেস নেতা-কর্মীদের উদ্দেশে এই মন্তব্য করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর সাফ কথা ছিল, প্রদেশ কংগ্রেস সদর দফতর দলের পরিচয়। সেখানে আক্রমণ হলে সবাইকে একজোট হয়ে তা রুখতে হবে। দরকার পড়লে পাহারার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, বিজেপির যারা এই কাজ করেছে তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত কলকাতায় আন্দোলন চালিয়ে রাখার পরামর্শও দিয়েছিলেন অধীর। সেই পরিপ্রেক্ষিতেই কলকাতায় বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা-কর্মীরা। 


```